Advertisement

Annapurna Bhandar Status Check: অন্নপূর্ণা ভাণ্ডারে নাম ট্রান্সফার হয়েছে? এভাবে স্ট্যাটাস চেক করে নিন

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল খোলা হয়েছে। ১ জুন থেকে মহিলারা প্রতি মাসে পাবেন ৩ হাজার টাকা। যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত ছিল তা ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। প্রত্যেকের নামই এখানে আপডেট করা হচ্ছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসে? স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে তো? কীকরে বুঝবেন? জানুন অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার পদ্ধতি। 

অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেকঅন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 1:40 PM IST

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল খোলা হয়েছে। ১ জুন থেকে মহিলারা প্রতি মাসে পাবেন ৩ হাজার টাকা। যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত ছিল তা ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। প্রত্যেকের নামই এখানে আপডেট করা হচ্ছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসে? স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে তো? কীকরে বুঝবেন? জানুন অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার পদ্ধতি। 

অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার পদ্ধতি

  • https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য (State) বেছে নিন। 
  • স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করুন। 
  • https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসবে।
  • এবার Track Application Status-এ ক্লিক করুন। নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা উভয়ই এখান থেকে চেক করা যাবে।
  • Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন পাবেন। এখানে  Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে কোনও একটি অপশনে ক্লিক করবেন। 
  • এরপর Enter Value-তে সেই নম্বরটি দেবেন।
  • এরপর ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করুন।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন এই পোর্টালটির ব্যাক এন্ড কাজ এখনও চলছে। তাই এখনই এই পেজ নাও খুলতে পারে। আগামী ৫-১০ দিনের মধ্যেই পোর্টালটি সঠিকভাবে কাজ করবে। তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন পোর্টালটি সঠিকভাবে কাজ করার।

আগামী ১ জুন, ২০২৬ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে থাকা সকলে এই প্রকল্পের আওতায় চলে আসবেন। যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করতে চান তারা ১ জুন থেকে পারবেন। পোর্টালটি আপাতত খুলে গেছে।

DBT Link না করলে মিলবে না এই টাকা
DBT Link না থাকলে PM কিষান নিধি স্কিম থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা- কোনও ভাতাই পাওয়া যাবে না। 

কীভাবে এই DBT লিঙ্ক করবেন? জেনে নিন

  • এরজন্য প্রথমে NPCI-এর অফিসিয়াল সাইটে যেতে হবে। 
  • এরপর 'কাস্টমার' অপশনে ক্লিক করলে আসবে 'ভারত আধার সিডিং এনাবেল' বিকল্পটি। 
  • এই অপশনে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন ট্যাবের বা দিকে আধার সিডিং/ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর আধার কার্ডের নম্বর বসাতে হবে। 
  • এই অপশনের পাশেই রয়েছে 'রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডিসিডিং'।  
  • এক্ষেত্রে 'সিডিং টাইপ' রয়েছে ফ্রেশ সিডিং, মুভমেন্ট - সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদর অ্য়াকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদর অ্য়াকাউন্ট। 

Read more!
Advertisement
Advertisement