
প্রতিশ্রুতি মেনেই সরকারে এসেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই জুন মাসেই টাকা পেয়েছেন অনেক মহিলা। আবার অনেকে অ্যাপ্লাই করার পরও পাননি। তাঁরা জুলাইতে টাকা পাবেন কি না, সেই অপেক্ষায় রয়েছেন। কিন্তু প্রশ্ন হল, জুলাই মাসে কি আদৌ ব্যাঙ্কে ঢুকবে ৩০০০ টাকা? সেটা জানা যাবেই বা কীভাবে? আর সেই উত্তরটা জেনে নিন নিবন্ধটিতে।
স্ট্যাটাস চেক নিয়ে বিভ্রান্তি
অনেকেই অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ করেছেন। আবার অনেকে অফলাইনে করেছেন আবেদন। আর ফর্ম ফিলআপের পরই অনেকে জানতে চাইছেন তাঁদের আবেদনের অবস্থা এখন ঠিক কী। আর সোশ্যাল মিডিয়ায় এই অ্যাপ্লিকেশন স্টেটাস চেকের প্রক্রিয়া সম্পর্কে একাধিক ভুল তথ্য রয়েছে। তাই মানুষ বিভ্রান্ত হচ্ছেন।
তবে এখন আর চিন্তা করবেন না। বরং এই নিবন্ধ থেকে অন্নপূর্ণার স্টেটাস চেক করার সঠিক পদ্ধতি জেনে নিন। এভাবে মাত্র ২ মিনিটেই মোবাইল দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের বর্তমানে অবস্থা জেনে নিতে পারবেন। তাহলেই পরিষ্কার হওয়া যাবে যে জুলাইতে ৩০০০ টাকা পাবেন কি না।
কী করতে হবে?
কারা টাকা পাবেন?
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেক পুরুষও এই টাকা পেয়েছেন বলে দাবি। সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কঠোর হয়েছে বিজেপি সরকার। ফর্মে একাধিক জরুরি তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি তথ্য যাচাইয়ের জন্য নেওয়া হচ্ছে সময়। এর মাধ্যমে সঠিক মানুষের হাতে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমতাবস্থায় অনেকেই জুলাইতে টাকা পেয়ে যাবেন। কিন্তু তারপরও যদি টাকা না পান তাহলে কী করবেন? সেই উত্তরটা এখনও মেলেনি। আশা করা হচ্ছে, সরকার কিছুদিনের মধ্যে এই বিষয়টা সম্পর্কেও জানাবে।