অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে। আগামী ১ জুন থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন এই রাজ্যের মহিলারা। তবে সকলে এই টাকা পাবেন না। রাজ্য সরকার জেলাশাসকদের নির্দেশিকা পাঠিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা যাচাই করতে হবে। আগামী ২৫ মে তালিকা তলব করেছে রাজ্য সরকার। এতে অনেকের নাম বাদ পড়বে। কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাবে?
কারা অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাবে?
সরকারি গাইডলাইন অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারে থাকা এমন অনেক নাম রয়েছে যারা মৃত, অনুপস্থিত ভোটার সেসব অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা তা দেখা হবে।
- এ দেশের নাগরিক নয়, অনুপ্রবেশকারী এরকম কারও কাছে সরকারি অনুদানের টাকা যাচ্ছে কিনা সেটাও যাচাই করে দেখা হবে।
- এছাড়া, কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে নিয়মিত বেতন/পেনশন সহ স্থায়ী সরকারি চাকরি, যেকোনও সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পুরসভা, লোকাল বডি এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক চাকরিরতদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
- আয়কর দিলেও পাবেন না। ১ জুন থেকে এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে।
- যারা নতুন করে আবেদন জানাবেন BDO ও SDO ভেরিফাই করবেন। এরপর জেলাশাসকের কাছে রিপোর্ট পাঠানো হবে।
- SIR প্রক্রিয়া চলাকালীন যাদের নাম ডিলিটেড, শিফটেড, অ্যাবসেন্ট ভোটার হিসেবে যাদের নাম বাদ গেছে তাদের কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না।
- যারা CAA-র জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে তারা পাবেন।
- ২৫-৬০ বছর বয়সীরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন।
যারা যোগ্য তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবে। আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা কীকরে বুঝবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
- https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য (State) বেছে নিন।
- স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করুন।
- https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসবে।
- এবার Track Application Status-এ ক্লিক করুন। নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা উভয়ই এখান থেকে চেক করা যাবে।
- Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন পাবেন। এখানে Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে কোনও একটি অপশনে ক্লিক করবেন।
- এরপর Enter Value-তে সেই নম্বরটি দেবেন।
- এরপর ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করুন।
- অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন এই পোর্টালটির ব্যাক এন্ড কাজ এখনও চলছে। তাই এখনই এই পেজ নাও খুলতে পারে। আগামী ৫-১০ দিনের মধ্যেই পোর্টালটি সঠিকভাবে কাজ করবে। তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।