Advertisement

Annapurna Scheme Edit Option: অন্নপূর্ণার ফর্ম ফিলআপে ভুল রয়ে গেছে? শুধরে নিতে আসছে 'এডিট' অপশন

শীঘ্র‌ই অন্নপূর্ণা যোজনার পোর্টালে চালু হচ্ছে ‘এডিট’ অপশন। যে আবেদনকারীর ফর্ম বাতিল হয়েছে তারা নতুন করে বেশ কিছু তথ্য যোগ করতে পারবেন। প্রথম বার ফর্ম পূরণে যে ভুল করেছেন, সেগুলো শুধরে নেওয়া যাবে।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মঅন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 11:49 AM IST

অন্নপূর্ণাতে আসছে 'এডিট' অপশন। দিন কয়েক ধরে অন্নপূর্ণা না পাওয়া নিয়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। এমনও হচ্ছে পরিবারে একজন পাচ্ছেন তো আরেকজন পাচ্ছেন না। ফর্ম ফিলআপ করে মাস দুয়েক অপেক্ষা করছেন, কেউ ভেরিফিকেশন হবে বলে অপেক্ষায়। অনেকেরই ফর্ম ক্যান্সেল হয়েছে। তাদের জন্য ফর্ম সংশোধন করার সুযোগ আসছে।

শীঘ্র‌ই অন্নপূর্ণা যোজনার পোর্টালে চালু হচ্ছে ‘এডিট’ অপশন। যে আবেদনকারীর ফর্ম বাতিল হয়েছে তারা নতুন করে বেশ কিছু তথ্য যোগ করতে পারবেন। প্রথম বার ফর্ম পূরণে যে ভুল করেছেন, সেগুলো শুধরে নেওয়া যাবে।

যারা আয়কর দিচ্ছেন‌ এবং আর্থিক সঙ্গতি রয়েছে তাদের আবেদন বাতিল করা হয়েছে। তবে সেই সংখ্যাটা খুবই কম। এদের ফর্ম বাদ যাওয়ার বড় কারণ আধার কার্ড এবং মোবাইল নম্বর। অনেকেরই আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত নেই। কারও আবার নম্বর যুক্ত থাকলেও অন্য নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার খুলে রেখেছিলেন। 

আবার অনেকের একই নম্বর অন্য কোনও সরকারি প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা রয়েছে। যেমন পিএম কিষানের মতো প্রকল্প। এই সমস্ত কারণে প্রচুর ফর্ম বাতিল হয়েছে। তারা এই ভুলগুলো শুধরে নিতে পারেন। যাদের টাকা আসছে না তারা তাড়াতাড়ি ভুল সংশোধন করে নিন। এরপর ভেরিফিকেশন হলেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা।

চলতি মাসে যারা অন্নপূর্ণার টাকা পাননি তাদের ১০ তারিখের মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার পর ১৫ তারিখের মধ্যে সমস্ত তথ্য আপলোড করার কথা। ২০ তারিখ ফের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। অনেক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে।

Read more!
Advertisement
Advertisement