Advertisement

Annapurna Yojana Application: ১০ জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনায় আবেদন, কবে টাকা পাবেন? তারিখ জানাল সরকার

Annapurna Yojana Application after 10 July: অনেকেই ১০ জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লিকেশন করেছেন। তাঁরা টাকা পাবেন কবে? কবে যাচাই প্রক্রিয়া শেষ হবে? সব উত্তর দিয়েছে সরকার।

অন্নপূর্ণা যোজনাঅন্নপূর্ণা যোজনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 10:09 AM IST
  • অনেকেই ১০ জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লিকেশন করেছেন
  • তাঁরা টাকা পাবেন কবে?
  • কবে যাচাই প্রক্রিয়া শেষ হবে?

সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হতে শুরু করেছে। অগাস্ট মাসের ৩ হাজার টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই পর্যায়ে টাকা পাচ্ছেন ১ কোটি ৪৫ লক্ষ মহিলা। তাঁদের ধাপে ধাপে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়ে দিয়েছে সরকার। যদিও এমন পরিস্থিতিতে বেজায় ফাঁপড়ে পড়েছেন একাংশের মহিলা। তাঁরা ১০ জুলাইয়ের পর অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন। তাই তাঁদের এবার টাকা ঢুকছে না। এমন পরিস্থিতিতে তাঁদের প্রশ্ন, কবে ভেরিফিকেশন শেষ হবে? কবে টাকা পাবেন তাঁরা? আর তার স্পষ্ট উত্তর দিয়েছে সরকার।  

কেন দেরি হচ্ছে?
আসলে কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ১৭ অগাস্ট ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই পর্যায়ে তাঁরা টাকা পাবেন, যাঁরা ১০ জুলাইয়ের আগে অবেদন করেছিলেন।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন, ১০ জুলাইয়ের আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন শেষ হয়েছে। এরপর যাঁরা আবেদন করেছেন, তাঁদের যাচাই প্রক্রিয়া শেষ করা যায়নি। সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে। তারপরই ১০ জুলাইয়ের পরে আবেদনকারীরা টাকা পাবেন। 

তবে কবে এঁরা টাকা পাবেন, সেই নিয়ে খোলসা করে কিছু জানাননি। আর সেই কারণেই বিষয়টা নিয়ে চিন্তা বাড়ছে একাংশের মহিলাদের। তাঁদের মনে প্রশ্ন, ঠিক কবে ঢুকবে টাকা? যদিও এবার সেই উত্তরটাও দিয়ে গিয়েছে সরকার। 

১০ জুলাইয়ের পর আবেদন করলে কবে মিলবে টাকা? 
এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। তিনি জানিয়েছেন, ১০ জুলাইয়ের পর আবেদনকারীরা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন। 

তিনি দাবি করেন, সরকার চেষ্টা করছে যাতে যত বেশি সংখ্যক মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা যায়। সেই মতো আবেদনকারী মহিলাদের অ্যাপ্লিকেশন যাচাইয়ের কাজ চলছে। সেই কাজটা শেষ হলেই দেওয়া হবে টাকা। এক্ষেত্রে মোটামুটি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহেই টাকা পাওয়া যাবে। তাই ১০ জুলাইয়ের পর আবেদন করে থাকলে এখনও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। 

Advertisement

কত নাম বাদ গিয়েছে? 
সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, ১০ জুলাই পর্যন্ত আবদনকারীদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে। বর্তমানে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হবে। আর বাদ দেওয়া হয়েছে ১৭ লক্ষকে। 

 

Read more!
Advertisement
Advertisement