Advertisement

Annapurna Yojana October update: দুর্গাপুজোর মাস অক্টোবরে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে ঢুকবে? জেনে নিন

দুর্গাপুজোর মাস অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? এই মাসে কি পুজোর আগেই টাকা মিলবে? নাকি পুজোর মধ্যে বা পরে ঢুকবে ৩ হাজার টাকা? আর সেই বিষয়টা জানতে পড়ুন নিবন্ধটি।

অন্নপূর্ণা যোজনার টাকা অক্টোবরে ঢুকবে কবে? অন্নপূর্ণা যোজনার টাকা অক্টোবরে ঢুকবে কবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2026,
  • अपडेटेड 10:58 AM IST
  • দুর্গাপুজোর মাস অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?
  • এই মাসে কি পুজোর আগেই টাকা মিলবে?
  • নাকি পুজোর মধ্যে বা পরে ঢুকবে ৩ হাজার টাকা?

সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছিল অন্নপূর্ণা যোজনার টাকা। ওই মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আর অক্টোবরের শুরুতেই তাঁদের প্রশ্ন, পুজোর মাসে কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? পুজোর আগেই কি টাকা মিলবে? নাকি পুজোর মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকা? আর সেই বিষয়টা সম্পর্কে জানতে চাইলে পড়ে নিন নিবন্ধটি। 

অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? 
সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে ঢুকতে শুরু করেছিল ৩ হাজার টাকা। আর অক্টোবর মাসে ১৭ তারিখ হল ষষ্ঠী। তাই অনেকের মনেই প্রশ্ন, তাহলে এবার পুজোর মধ্যেই ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? এই প্রশ্নের উত্তরে বলা যায়, বিষয়টা নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলা হয়নি সরকারের পক্ষ থেকে। তবে আশা করা হচ্ছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই টাকা ক্রেডিট হয়ে যাবে টাকা। কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন যে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই এই টাকাটা ক্রেডিট হবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 

সেই কথা যদি মেনে চলা হয়, তাহলে এই মাসের ৪ থেকে ১০ তারিখের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করতে পারে। তবে যদি একান্তই দেরি হয়, তাহলে ১১ থেকে ১৭ তারিখের সপ্তাহেও টাকা ঢুকে যেতে পারে।

যেহেতু ১৭ অক্টোবর হল ষষ্ঠী। তাই একাংশ মনে করছেন, তার আগেই চলতি মাসে অন্নপূর্ণার টাকা ক্রেডিট হয়ে যেতে পারে। আর তেমনটা হলে তো বাংলার মহিলাদের জন্য ভালই হবে। তারা সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়ে নিতে পারবেন। 

যদিও এগুলি সবই সূত্রের খবর। এখন দেখার সরকার দুর্গাপুজোর মাসে ঠিক কবে অন্নপূর্ণা যোজনার টাকা দেয় মহিলাদের অ্যাকাউন্টে। 

এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কী করবেন?
মাথায় রাখতে হবে, এখনও অনেক মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাঁরা অনেক জায়গায় ঘুরেও অন্নপূর্ণা যোজনার সমস্যার সমাধান করতে পারেননি। যদিও সেই সমস্যারই এবার সমাধান হতে চলেছে। এক্ষেত্রে ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সেবা সেতু ক্যাম্প চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। এই তিন দিন রাজ্যের বিভিন্ন ব্লক, পুরসভা ও কর্পোরেশনে এই ক্যাম্প বসবে। সেখানে গিয়ে আপনি নিজের সমস্যার কথা জানাতে পারেন। সমাধানের চেষ্টা হবে। 

Advertisement

এই ক্যাম্পে যাওয়ার সময় অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড, এসআইআর লিস্ট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বই নিয়ে যান। এছাড়া অন্নপূর্ণার অ্যাপ্লেকেশন নম্বরটাও সঙ্গে রাখবেন। তাহলেই সমস্যার সহজ সমাধান হবে। 

 

Read more!
Advertisement
Advertisement