
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করে দিয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। এই যোজনায় যোগ্য মহিলারা জুন মাস থেকে তিন হাজার টাকা করে পেতে শুরু করেছেন। অনেকে আবার নতুন করে এই যোজনার জন্য আবেদনও করছেন। অনেকেই নিয়ম মতো পোর্টালে চেক করেছেন নিজেদের আবেদনের স্ট্যাটাস। সরকারি সিদ্ধান্ত ও যাচাই প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী যাঁদের নামের পাশে আবেদন 'গৃহীত' বা 'অনুমোদিত' অর্থাৎ approved বা verified লেখা দেখাচ্ছে তাঁরা সকলেই এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। কিন্তু জানেন কি এই একটা কাজ না করলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? আসুন জেনে নিন সেই কাজটি আসলে কী?
আসলে ডিবিটি পেমেন্ট শুধুমাত্র আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা হয়। তাই এই যোজনার অধীনে ৩ হাজার টাকা পেতে গেলে আপনার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সক্রিয় এবং আপডেটেড আছে কিনা তা নিশ্চিত করা জরুরি। তাই পুরো বিষয়টি কীভাবে যাচাই করবেন, তা জেনে নিন স্টেপ বাই স্টেপ।
আধারের সঙ্গে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার বিষয়টি কীভাবে যাচাই করবেন?
প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর 'Customer' সেকশনে ক্লিক করুন এবং তারপর 'Bharat Aadhaar Seeding Enabler (BASE)' অপশনটি নির্বাচন করুন। 'আধার ম্যাপড স্ট্যাটাস' অপশনটিতে ক্লিক করুন। আপনার আধার নম্বরটি সেখানে দিন এবং ওটিপি দিয়ে তা যাচাই করুন। আপডেট সফল হলে, নতুন লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি স্ক্রিনে দেখা যাবে। এছাড়াও সুবিধাভোগীরা myAadhaar পোর্টালে লগ ইন করে এবং 'Bank Seeding Status' ট্যাবে ক্লিক করেও নিজেদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের 'স্ট্যাটাস' যাচাই করতে পারেন।
আধার-ব্যাঙ্ক সংযোগ
জেনে রাখুন যে কোন ধরনের আর্থিক প্রকল্পের সুবিধা পেতে বা কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। রাজ্যে সদ্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্যও ডিবিটি লিঙ্ক এবং আধার সংযুক্ত করা অ্যাকাউন্টের নম্বর দিতে হচ্ছে উপভোক্তাদের।
একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত থাকলে
এক্ষেত্রে যাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাদের অনেকেই এই সমস্যায় পড়েন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে তা বুঝে উঠতে পারেন না।
কীভাবে বুঝবেন কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে আপনার আধার কার্ড?
যাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাদের অনেকেই এই সমস্যায় পড়েন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে তা বুঝে উঠতে পারেন না। এর জন্য প্রথমে আধার বা UIDAI-র পোর্টাল বা আধার অ্যাপ খুলতে হবে। এরপর আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। ব্যাঙ্ক ম্য়াপিং স্ট্যাটাস খুলতে হবে। এখানেই দেখা যায় আধার সিডিং বা ব্যাঙ্ক লিঙ্ক আছে কিনা। এই পদ্ধতিতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলে দেখা যাবে যে কোন ব্য়াঙ্কের সঙ্গে আধার নম্বর লিঙ্ক আছে। অনেক সময়ই দেখা যায় যে ব্যক্তির কোনও পুরনো ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, যার সঙ্গে আধার লিঙ্ক করা আছে, সেটি আর ব্যবহার করা হয় না। এক্ষেত্রে নতুন অ্য়াকাউন্ট বা যে অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে, তার সঙ্গে লিঙ্ক করাতে হবে।