Advertisement

Annapurna Yojana Update: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ৩টের বেশি ঘর থাকলে পাবেন? সুখবর চলে এল

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট চলে এল। এবার কি ৩টের বেশি ঘর থাকলেও মিলবে মাসে ৩০০০ টাকা? জেনে নিন সব খবর।

অন্নপূর্ণা যোজনার আপডেটঅন্নপূর্ণা যোজনার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 1:29 PM IST
  • অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট চলে এল
  • এবার কি ৩টের বেশি ঘর থাকলেও মিলবে মাসে ৩০০০ টাকা?
  • জেনে নিন সব খবর

১ জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় দফার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। তারপর থেকে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকতে থেকেছে ৩০০০ টাকা। যদিও এবারেও অনেকেই টাকা পাননি। তারপরই মহিলাদের মনে হাজার প্রশ্ন উঠছে। অনেকেই ভাবছেন, ৩টের বেশি ঘর থাকাতেই কি মিলল না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? আর এই বিষয়েই নতুন তথ্য সামনে এল। 

৩টে ঘর থাকলেই কি আদৌ মিলবে টাকা? 
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন একটা আপডেট শোনা যাচ্ছে। এই খবর অনুযায়ী, ৩টের বেশি ঘর বা জমি থাকলেও এবার মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। এতদিন এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল। তবে এবার এই বিষয়ে সরকার নিজের অবস্থান পরিষ্কার করেছে বলে খবর।

বাড়িতে কেউ ইনকাম ট্যাক্স দিলেও টাকা পাবেন
প্রথমে বলা হয়েছিল, যিনি আবেদন করছেন, তিনি ইনকাম ট্যাক্স না দিলেই এই যোজনায় টাকা পাবেন। কিন্তু পরে দেখা যায়, এমন অনেক মহিলাই টাকা পাননি, যিনি নিজে ইনকাম ট্যাক্স না পেলেও পরিবারের কোনও ব্যক্তি ইনকাম ট্যাক্স দেন। 

যদিও এবার এই বিষয়টা নিয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যতদূর খবর, কোনও মহিলা নিজে ইনকাম ট্যাক্স না দিলেই হল। পরিবারের অন্য কেউ আয়কর দিলেও সমস্যা নেই। তিনি টাকা পাবেন এই যোজনায়। 

অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার ও অন্নপূর্ণার জন্য যোগ্য? এই বিষয়টা নিয়ে জানান হয়েছে, যেহেতু তাঁরা সরকারি ক্ষেত্রে যুক্ত এবং প্রতিমাসে সম্মানিক বা পারিশ্রমিক পান, তাই এখনই তাঁদের আবেদন অনুমোদন করা যাচ্ছে না।

আর কারা পাবেন? 
এই টাকা পেতে চাইলে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। স্থায়ীভাবে বসবাস করতে হবে বাংলায়। পাশাপাশি বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। 

কারা পাবেন না? 
সরকার আগেই জানিয়েছে কোনও মহিলা আয়কর দিলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া আবেদনকারী কেন্দ্র,  রাজ্য সরকার বা কোনও সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভার অধীনে নিয়মিত বেতন বা পেনশন পেলেও এই টাকা পাবেন না। এছাড়া এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে শিক্ষক বা অশিক্ষক পদে কাজ করলেও মিলবে না এই টাকা। 

Advertisement

মাথায় রাখতে হবে বর্তমানে অনেকের আবেদনই আন্ডার ইনকোয়ারি হয়ে রয়েছে। এখন ভ্যারিফিকেশন চলছে। এই প্রক্রিয়া মিটলেই টাকা পাওয়া যাবে। 


 

Read more!
Advertisement
Advertisement