অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ১ জুন থেকে ঢোকার কথা। আজ, ২৭ মে থেকে মিলবে ফর্ম। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ফর্ম প্রকাশ করা হবে। নবান্ন থেকে ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৪টে নাগাদ ফর্ম প্রকাশিত হওয়ার কথা। কোন লিঙ্কে মিলবে ফর্ম? কীভাবে আবেদন? সবটা জানুন বিস্তারিত।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হবে বুধবার থেকে। যেমন ফর্ম ফিলআপ হবে তেমন তেমন ৩ হাজার টাকা ট্রান্সফার শুরু হবে। যতক্ষণ না ৩ হাজার টাকা ট্রান্সফার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলতে থাকবে। এনরোলমেন্ট তাড়াতাড়ি করলে টাকা দ্রুত ট্রান্সফার হবে। যত দ্রুত ফর্ম ফিলআপ হবে তত তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা ফর্ম ফিলআপ করতে পারবেন না তাদের বাড়ি বাড়ি BDO এবং বিধায়কেরা গিয়ে করাবেন। অ-ভারতীয়রা এই স্কিম পাবেন না। যারা ট্রাইবুনাল ও সিএএ-তে আবেদন করেছেন তারা আবেদন করতে পারবেন।
অনলাইন এবং অফলাইন দু'ভাবেই ফর্ম মিলবে। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সঠিক আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি পোর্টালেও থাকতে হবে। এই ফর্ম সবাইকেই ফিলআপ করতে হবে বলে জানা যাচ্ছে।
অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপের লিঙ্ক
- https://www.govtschemes.in/annapurna-yojana-west-bengal এই লিঙ্কে অন্নপূর্ণা যোজনার ফর্ম মিলবে। আজ মুখ্যমন্ত্রী ফর্ম প্রকাশের পরই অ্যাক্টিভ হয়ে যাবে।
- অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন এই পোর্টালটির ব্যাক এন্ড কাজ চলছে। তাই এখনই এই পেজ নাও খুলতে পারে। দিন কয়েক অপেক্ষার পর পোর্টালটি সঠিকভাবে কাজ করবে।
- অফলাইনে DO এবং বিধায়কদের কাছ থেকে ফর্ম পাওয়া যাবে।
অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
- https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য (State) বেছে নিন।
- স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করুন।
- https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসবে।
- এবার Track Application Status-এ ক্লিক করুন। নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা উভয়ই এখান থেকে চেক করা যাবে।
- Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন পাবেন। এখানে Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে কোনও একটি অপশনে ক্লিক করবেন।
- এরপর Enter Value-তে সেই নম্বরটি দেবেন।
- এরপর ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করুন।
DBT Link না করলে মিলবে না এই টাকা
DBT Link না থাকলে PM কিষান নিধি স্কিম থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা- কোনও ভাতাই পাওয়া যাবে না।
কীভাবে এই DBT লিঙ্ক করবেন? জেনে নিন
- এরজন্য প্রথমে NPCI-এর অফিসিয়াল সাইটে যেতে হবে।
- এরপর 'কাস্টমার' অপশনে ক্লিক করলে আসবে 'ভারত আধার সিডিং এনাবেল' বিকল্পটি।
- এই অপশনে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন ট্যাবের বা দিকে আধার সিডিং/ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আধার কার্ডের নম্বর বসাতে হবে।
- এই অপশনের পাশেই রয়েছে 'রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডিসিডিং'।
- এক্ষেত্রে 'সিডিং টাইপ' রয়েছে ফ্রেশ সিডিং, মুভমেন্ট - সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদর অ্য়াকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদর অ্য়াকাউন্ট।
কারা অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাবে?
- সরকারি গাইডলাইন অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারে থাকা এমন অনেক নাম রয়েছে যারা মৃত, অনুপস্থিত ভোটার সেসব অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা তা দেখা হবে।
- এ দেশের নাগরিক নয়, অনুপ্রবেশকারী এরকম কারও কাছে সরকারি অনুদানের টাকা যাচ্ছে কিনা সেটাও যাচাই করে দেখা হবে।
- এছাড়া, কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে নিয়মিত বেতন/পেনশন সহ স্থায়ী সরকারি চাকরি, যেকোনও সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পুরসভা, লোকাল বডি এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক চাকরিরতদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
- আয়কর দিলেও পাবেন না। ১ জুন থেকে এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে।
- যারা নতুন করে আবেদন জানাবেন BDO ও SDO ভেরিফাই করবেন। এরপর জেলাশাসকের কাছে রিপোর্ট পাঠানো হবে।
- SIR প্রক্রিয়া চলাকালীন যাদের নাম ডিলিটেড, শিফটেড, অ্যাবসেন্ট ভোটার হিসেবে যাদের নাম বাদ গেছে তাদের কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না।
- যারা CAA-র জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে তারা পাবেন।
- ২৫-৬০ বছর বয়সীরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন।