Advertisement

Annapurna Yojana money: নভেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা এই ৩ কাজ না করলে পাওয়া যাবে না, জেনে নিন

অন্নপূর্ণা ভাণ্ডারের নভেম্বরের কিস্তি পেতে চান? তাহলে তিনটি জিনিসের দিকে নজর দিতে হবে। নইলে এই টাকাটা পাওয়া যাবে না। তাই ঝটপট জেনে নিন কোন ৩ কাজ করা হল মাস্ট।

অন্নপূর্ণা যোজনার টাকাঅন্নপূর্ণা যোজনার টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2026,
  • अपडेटेड 1:49 PM IST
  • অন্নপূর্ণা ভাণ্ডারের নভেম্বরের কিস্তি পেতে চান?
  • তাহলে তিনটি জিনিসের দিকে নজর দিতে হবে
  • নইলে এই টাকাটা পাওয়া যাবে না

সরকার গঠনের পরপরই রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু করে দিয়েছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা মাসে মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন। জুন মাস থেকেই শুরু হয়েছে এই প্রকল্প। তারপর থেকে নিয়মিত মিলছে টাকা। তবে খারাপ খবর হল, অক্টোবরে আবার নতুন করে অন্নপূর্ণার যাচাই শুরু করেছে প্রশাসন। তাদের তরফে অযোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই নভেম্বরের কিস্তি ব্যাঙ্কে ক্রেডিট হওয়ার আগেই ৩টি কাজ সেরে ফেলতে হবে। নইলে টাকা না ঢুকতেও পারে ব্যাঙ্কে। 

কোন কোন কাজ করে ফেলতে হবে? 
সরকার প্রথমেই জানিয়েছিল, অন্নপূর্ণা যোজনায় বিরাট কড়াকড়ি করা হবে। কোনও অযোগ্য মহিলা যাতে টাকা না পান, সেটা নিশ্চিত করা হবে। সেই মতো যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেখানে কয়েকটি বিষয়ের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তাই এমন পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার নভেম্বরের কিস্তি ব্যাঙ্কে ঢোকার আগেই ৩টি কাজ দ্রুত সেরে নিতে হবে। নইলে টাকা পাবেন। আর সেই তিনটি কাজ হল-

১. ব্যাঙ্কের কেওয়াইসি মাস্ট
ব্যাঙ্কের কেওয়াইসি করে ফেলতেই হবে। সেটা অসম্পূর্ণ থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা না পেতেও পারেন। তখন ঝামেলায় পড়বেন। তাই ব্যাঙ্কের কেওয়াইসি কমপ্লিট হয়েছে কি না, সেটা আগে দেখুন। তাহলেই সমস্যায় পড়বেন না। 

২. ডিবিটি লিঙ্ক মাস্ট
সরকার প্রথম থেকেই জানিয়েছিল, ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা জরুরি। শুধু তাই নয়, ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাও মাস্ট। নইলে সমস্যা হতে পারে। তাই এতদিন যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে ঝটপট করিয়ে নিন। নইলে নভেম্বরে টাকা না পেতেও পারেন। 

৩. অন্য কোনও ভাতা পেলেও সমস্যা
মাথায় রাখতে হবে, যে কোনও একটি সরকারি ভাতাই পাওয়া যাবে। অন্যান্য ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার সুবিধা নেওয়া যাবে না। তাই এখনও যদি একসঙ্গে একাধিক ভাতা পান, তাহলে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব একটা সারেন্ডার করার। নইলে দুটিই হুট করে বন্ধ হয়ে যেতে পারে। 

Advertisement

এখানে একটা কথা বলে রাখি, যাঁরা বিধবা ভাতা পাচ্ছেন, তাঁরা সেটা ছেড়ে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতেই পারেন। তাহলেই সমস্যার সহজ সমাধান হবে। 


নতুন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করা যাচ্ছে? 
না, এখন নতুন করে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে, নভেম্বরে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করা যাবে। যদিও সেই তারিখ এখনও সামনে আসেনি। 

 

Read more!
Advertisement
Advertisement