Advertisement

Annapurna Yojana: এই ৭ কারণ থাকলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, ৫ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ

এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন। তাহলে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না? এই নিয়ে এখনও অনেক বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নিন কারা পাবেন না ৩০০০ টাকা।

অন্নপূর্ণা ভান্ডারঅন্নপূর্ণা ভান্ডার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় হাতিয়ার ছিল অন্নপূর্ণা যোজনা।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় হাতিয়ার ছিল অন্নপূর্ণা যোজনা। আর বাংলায় ক্ষমতায় আসতেই নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে বিজেপি সরকার। গত ১ জুলাই অন্নপূর্ণা যোজনায় ১ কোটিরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। আর এদিনই এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট করেছেন, এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন। তাহলে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না? এই নিয়ে এখনও অনেক বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নিন কারা পাবেন না ৩০০০ টাকা। 

যেসব কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাও মিলতে পারে

১) কোনও মহিলা যদি নিয়মিত বা স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন না। 

২) করদাতারা এই সুবিধা পাবেন না। 

৩) যাঁরা অবৈধ অভিবাসী , তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যাঁরা সত্যি এই প্রকল্পের অর্থ পাওয়ার অধিকারী, তারাই যেন এই সুবিধা পায়।

৪) একাধিক বিবাহযুক্ত পরিবার হলে ,তাঁরা এই প্রকল্পের বাইরে থাকবেন।

৫) যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, তাঁরা এই সুবিধা পাবেন না। 

৬) যাঁদের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, সেই মহিলারাও আপাতত এই প্রকল্পের আওতায় রাখা যাচ্ছে না । 

৭) আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত থাকলে, তবেই ডিরেক্ট টাকা ট্রান্সফার। 

আর কী কী কারণ থাকলে পাবেন না?
আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। তবে যাঁদের নথিতে কোনো ভুল রয়েছে, তাঁরা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement