Advertisement

Annapurna Yojana New Portal: নয়া আবেদন থেকে স্ট্যাটাস চেক, অন্নপূর্ণার নতুন পোর্টাল নিয়ে রইল সব উত্তর

জানা গিয়েছে, নতুন এই পোর্টাল থেকেই এবার আবেদনের এবং টাকা পাওয়ার ক্ষেত্রে কতটা অগ্রগতি হল, তা দেখতে পারবেন সুবিধাভোগী মহিলারা। এরই সঙ্গে, এখনও যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি এবং নিজেদের মাসিক ৩০০০ টাকা পাওয়ার জন্য যোগ্য মনে করছেন, তারা ফর্ম ফিলাপ করতে পারবেন।

অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালঅন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2026,
  • अपडेटेड 12:43 PM IST
  • অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল খুলে যাওয়ার ফলে বহু মহিলাই উপকৃত হয়েছেন।

অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল খুলে যাওয়ার ফলে বহু মহিলাই উপকৃত হয়েছেন। ১ অগাস্ট বন্ধ হয়ে যায় এই যোজনার পুরনো পোর্টালের 'সিটিজেন্স লগ ইন' অংশটি। তাতে উদ্বিগ্ন হয়ে পড়েন উপভোক্তারা। কারণ, পোর্টালের এই অংশ বন্ধ হয়ে যাওয়ায় আবেদনের স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না, পাশাপাশি, নতুন আবেদন করারও কোনও অপশন ছিল না। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই মহিলাদের সেই দুঃশ্চিন্তা থেকে মুক্তি দেয় রাজ্য সরকার। খুলে দেওয়া হয় নতুন পোর্টাল। 

নতুন পোর্টালে জানা যাবে স্ট্যাটাস
জানা গিয়েছে, নতুন এই পোর্টাল থেকেই এবার আবেদনের এবং টাকা পাওয়ার ক্ষেত্রে কতটা অগ্রগতি হল, তা দেখতে পারবেন সুবিধাভোগী মহিলারা। এরই সঙ্গে, এখনও যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি এবং নিজেদের মাসিক ৩০০০ টাকা পাওয়ার জন্য যোগ্য মনে করছেন, তারা ফর্ম ফিলাপ করতে পারবেন। তবে কীভাবে নতুন এই পোর্টাল থেকে কোনও মহিলা আবেদন করতে পারবেন বা কীভাবে আবেদনের বা টাকা পাওয়ার অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস দেখতে পাবেন, তা নিয়ে এখনও কিছু স্পষ্ট নয়। কারণ নতুন এই পোর্টাল থেকে এখনও তেমন কোনও সুবিধা ভোগ করতে পারছেন না সাধারণ মানুষ। তা সব স্পষ্ট হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

পুরনো ওয়েবসাইট বন্ধ
অন্নপূর্ণা যোজনায় আপনার আবেদনের কী অবস্থা, সেটা জানার জন্য সবার আগে এই যোজনার ওয়েবসাইটে লগইন করতে হচ্ছিল। কিন্তু যে ওয়েবসাইটে প্রথমে অনলাইন ফর্ম ফিলআপ করা হয়েছিল, সেই ওয়েবসাইটে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে আর লগইন করা যাচ্ছে না। শুধু তাই নয় Family Level Data Collection Portal -এ অর্থাৎ https://socialregistry.wb.gov.in/ -এ লগইনের কোনও অপশনই নেই। তাহলে কেউ যদি লগইন করতে চান, তাহলে কী করবেন তাঁরা?

নতুনরা আবেদন করতে পারবেন?
যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার আবেদন করে ফেলেছেন, তাঁদের জন্য নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে, সরকার। https://socialsecurity.wb.gov.in/Office/login -এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আগে করা আবেদন আপনি দেখতেও পারবেন। তবে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কোনও আবেদন করা যাচ্ছে না এখনই। শুধুমাত্র অন্নপূর্ণার ফর্ম পাওয়া যাচ্ছে। বাংলা, ইংরেজি ও হিন্দিতে সেই ফর্ম ডাউনলোডও করা যাবে। তবে, ফর্ম পাওয়া গেলেও কীভাবে অফলাইনে আবেদন করবেন আপনি, সেটা এখনও স্পষ্ট নয়। এই ক্ষেত্রে আপনি আপনার জন প্রতিনিধি বা স্থানীয় প্রশাসন, যেমন পঞ্চায়েত, বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement