Advertisement

Annapurna Yojana News: নভেম্বরে অন্নপূর্ণার টাকা অনেকে না পেতে পারেন, কারা বাদ পড়বেন, কেন?

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নভেম্বরে অনেকেই না পেতে পারেন। এক্ষেত্রে কেন বাদ দেওয়া হবে কিছু মহিলাকে? কারা বাদ পড়বেন? সবটা বিস্তারিত জেনে নিন।

নভেম্বরে কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? নভেম্বরে কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 10:51 AM IST
  • অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নভেম্বরে অনেকেই না পেতে পারেন
  • এক্ষেত্রে কেন বাদ দেওয়া হবে কিছু মহিলাকে?
  • কারা বাদ পড়বেন? সবটা বিস্তারিত জেনে নিন

ক্ষমতায় আসার পরই রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু করে দিয়েছে বিজেপি সরকার। এই প্রকল্পে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মহিলারা। ইতিমধ্যেই ১ কোটি ৫৯ লক্ষের বেশি মহিলা টাকা পেয়ে গিয়েছেন। এখনও অনেকের অ্যাপ্লিকেশন ভ্যারিফিকেশন পর্যায়ে রয়েছে। তাঁরাও যোগ্য হলে টাকা পেয়ে যাবেন বলে ইতিমধ্যেই জানিয়েছে সরকার। তবে এত ভাল খবরের মাঝেও একটু আশঙ্কার কথাও শোনাই। আসলে অন্নপূর্ণা যোজনায় এতদিন টাকা পেয়ে থাকলেও নভেম্বরে অনেকে ৩ হাজার টাকা পাবেন না। সরকারি ভেরিফিকশনে অযোগ্য প্রমাণিত হলেই আর টাকা ঢুকবে না অ্যাকাউন্টে। এখন প্রশ্ন হল, কেন হঠাৎ করে নাম বাদ দিচ্ছে সরকার? কারা নভেম্বরে টাকা পাবেন না? ঠিক কোন নিয়ম মেনে অন্নপূর্ণা যোজনায় নাম বাদ দেওয়া হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক। 

কেন নাম বাদ দিচ্ছে সরকার? 
এটা প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছে সরকার। তারা জানিয়েছে, শুধুমাত্র যোগ্য মহিলারাই মাসে মাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে ভাতা পাবেন। কোনও অযোগ্য মহিলা এই টাকা পাবেন না। সেই মতো সরকারের পক্ষ থেকে আবার ঝাড়াইবাছাই শুরু হয়েছে বলেই খবর। সেক্ষেত্রে যাঁদের যাঁদের অযোগ্য বলে মনে করা হচ্ছে, তাঁরা আর নভেম্বর মাসে টাকা পাবেন না। এখন প্রশ্ন হল, অন্নপূর্ণা যোজনার টাকা কারা না পেতে পারেন নভেম্বরে? আসুন জেনে নেওয়া যাক।

১. অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে
আসলে সরকার আগেই জানিয়েছিল, অন্য কোনও সরকারি ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। আর এই বিষয়টাই আবার খতিয়ে দেখছে সরকার। তাঁরা এমন সব মহিলাদের অন্নপূর্ণার তালিকা থেকে বাদ দিতে চাইছে, যাঁরা অন্য ভাতা পান। তাই এই বিষয়টা সবার প্রথমে মাথায় ঢুকিয়ে নিন। 

২. স্থায়ী সরকারি চাকরি বা পেনশন পেলে
সরকারি বা আধাসরকারি স্থায়ী চাকরি করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। এমনকী যাঁরা পেনশন পাচ্ছেন, তাঁরাও নভেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

Advertisement

৩. বার্ষিক আয় বেশি 
যাঁদের পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা বা তার বেশি, তাঁরও এবার টাকা পাবেন না। তাই এই বিষয়টার দিকেও এবার নজর দিচ্ছে সরকার। 

৪. ডিবিটি লিঙ্ক নেই
অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। আর সেই অ্যাকাউন্টগুলিতেও নভেম্বরে টাকা না ঢুকতে পারে, এমনটাই জানা গিয়েছে। 

এখনও অনেকেই টাকা পাননি
মাথায় রাখতে হবে, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ নতুন করে শুরু হয়েছে। সেখানে অ্যাপ্লাই করার পর হবে ভেরিফিকেশন। তারপরই টাকা ঢুকবে অ্যাকাউন্টে।

আর যাঁরা ইতিমধ্যেই অ্যাপ্লাই করেও টাকা পাননি, তাঁদের আরও একটু অপেক্ষা করতে হবে। তাঁদের ভেরিফিকেশন চলছে। সেটা শেষ হলেই পাবেন টাকা। 

 

 

Read more!
Advertisement
Advertisement