Advertisement

Annapurna Yojana Rejected হলে কীভাবে Re-Apply? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

১.৬২ কোটি আবেদনকারীর মধ্যে ১.৪৫ কোটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল।

অন্নপূর্ণা যোজনায় নাম না উঠলে যা করবেনঅন্নপূর্ণা যোজনায় নাম না উঠলে যা করবেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 10:06 PM IST
  • বাতিল হয়েছে প্রায় ১৭ লক্ষ আবেদন।
  • আবার আবেদনের সুযোগ।

অন্নপূর্ণা যোজনায় বাতিল হয়েছে প্রায় ১৭ লক্ষ আবেদন। তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে আধার সংক্রান্ত গরমিল বেশি বলে সরকারি সূত্রের খবর। জুলাই পর্যন্ত ছিল আবেদনের শেষ তারিখ। যাঁদের বাতিল হয়েছে, তাঁরা আবার অনলাইনে আবেদন করতে পারবেন। প্রশ্নটা হল, অনলাইনে আবেদন সবাই করতে পারেন না। তাহলে কি তাঁরা পাবেন না? উত্তরটা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই। 

রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে, মোট ১.৬২ কোটি আবেদনকারীর মধ্যে ১.৪৫ কোটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় ৪,৩৫০ কোটি টাকা। কেন বাতিল হল ১৭ লক্ষ আবেদন? জানা গিয়েছে, আবেদন বাতিল হওয়ার প্রধান কারণ হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের যোগ না থাকা। প্রায় ১৭ লক্ষ বাতিল হওয়া আবেদনের মধ্যে প্রায় ১০ লক্ষ ক্ষেত্রেই আধার সংক্রান্ত গরমিলের কারণে।

এখন উপায় কী? 

সূত্রের খবর, ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশনের কাজ এখনও চলছে। এই যাচাই প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে বাতিল আবেদনকারীরা আবার আবেদনও করতে পারবেন। নতুন অবশ্য আবেদন করা যাবে না।

শনিবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,'যোগ্য লোকেরা না পারলে পোর্টালে গিয়ে আবেদন করুন। ওয়ার্ড, মণ্ডল এবং মহিলা মোর্চার কর্মীরা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন'। 

আবেদন বাতিল কাদের

কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী 
সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভার শিক্ষক ও অশিক্ষক কর্মীরা 
৬০ বছরের বেশি বয়সিরা
পেনশনপ্রাপকরা 
পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি
আয়কর দেওয়া পরিবার
আবেদনকারীর মাসে ১০ হাজার টাকার বেশি আয় 
 

Read more!
Advertisement
Advertisement