Advertisement

Annapurna Yojana Latest Update: অন্নপূর্ণা যোজনা এখনও পাননি? অগাস্টেই মিলতে পারে টাকা; কীভাবে? জানুন

চলছে ফর্ম ফিলাপ, ঢুকছে টাকা। কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। পুরোদমে চলছে ভেরিফিকেশন। কিন্তু টাকা ঢুকবে কি ঢুকবে না তা ভেবেই কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে বড় অংশের মহিলাদের। যদিও মুখ্যমন্ত্রী বলছেন, কোনও প্রকৃত প্রাপকই অন্নপূর্ণা যোজনার অর্থ থেকে বঞ্চিত হবেন না।

অগাস্টে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকাঅগাস্টে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2026,
  • अपडेटेड 5:35 PM IST

চলছে ফর্ম ফিলাপ, ঢুকছে টাকা। কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। পুরোদমে চলছে ভেরিফিকেশন। কিন্তু টাকা ঢুকবে কি ঢুকবে না তা ভেবেই কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে বড় অংশের মহিলাদের। যদিও মুখ্যমন্ত্রী বলছেন, কোনও প্রকৃত প্রাপকই অন্নপূর্ণা যোজনার অর্থ থেকে বঞ্চিত হবেন না। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই প্রক্রিয়া ৩০ অগাস্ট অবধি চলবে। ভেরিফিকেশন হবে। প্রত্যেক যোগ্য প্রাপক পাবেন। অযোগ্যরা বাতিল হবেন। একজনও প্রকৃত দিদি-বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না।

পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তি বিতরণ শুরু করেছে গত ১ জুলাই থেকে। যোগ্য মহিলারা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি তাঁদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেতে শুরু করেছেন। তবে অনেকেই ফর্ম ফিলআপ করেও টাকা পাননি। অন্নপূর্ণা যোজনার  তিন হাজার টাকা কি মিলবে? এই নিয়ে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে। 

এরমাঝেই রাজ্যের অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদনকারীদের জন্য বড় স্বস্তির খবর। আবেদনপত্রে ভুল তথ্য বা ত্রুটির কারণে যাঁদের আবেদন বাতিল হয়েছে বা যাচাই প্রক্রিয়ায় আটকে গিয়েছে, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। বিভিন্ন সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর, ফর্ম ফিল আপের সময় ভুলের ক্ষেত্রে খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনা পোর্টালে একটি নতুন 'Edit' (এডিট) অপশন চালু করা হতে পারে। এর মাধ্যমে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্রে থাকা ভুল সংশোধন করে পুনরায় ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবেন।

আবেদন করেও এখনও অনেকেই পাননি 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা। তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে এবার পদক্ষেপ করা হয়েছে। তাতে অনেকেরই অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে এই প্রকল্পের টাকা। এবার বাড়ি বাড়ি ঘুরে শুরু হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'র ভেরিফিকেশন। যাঁদের আবেদন 'রিজেক্টেড' হয়ে গিয়েছিল, এবার তাঁদের আবেদন পুনরায় যাচাই করা হচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে, প্রায় ২৮ লক্ষের আবেদন বাতিল করা হয়েছিল। অনেকেরই আবেদনের স্ট্যাটাস এখন 'আন্ডার এনকোয়ারি'। অর্থাৎ তাঁদের নথিপত্র আবারও যাচাই করা হচ্ছে।

Advertisement

জানেন কি, বাড়ি বাড়ি ঘুরে 'অন্নপূর্ণা যোজনা'য় নাম নথিভুক্ত করার জন্য কী কী নথিপত্র যাচাই করা হচ্ছে? অন্নপূর্ণা যোজনা'য় নাম নথিভুক্ত করার জন্য পুনরায় কোন কোন তথ্য যাচাই করছেন সরকারি কর্মীরা এই নিয়ে অনেকের ধারণাই স্পষ্ট নয়। জানা গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে এবার আবেদনকারীদের পরিবারের সকল সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে।

আবেদনকারীদের ফোন নম্বর নিয়েও এবার বড় আপডেট 
'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীদের ফোন নম্বর নিয়েও এবার বড় আপডেট এসেছে। আবেদন করেও অনেকেই ৩০০০ টাকা এখনও পাননি, এবার তাঁদের জন্যেই বড় ঘোষণা রয়েছে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, প্রায় ২৮ লক্ষের আবেদন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া আবেদনকারীদের জন্যেও রয়েছে দারুণ খবর। বাড়ি বাড়ি ঘুরে চলছে ভেরিফিকেশন।  পাশাপাশি খুব শীঘ্রই 'অন্নপূর্ণা' পোর্টালেও ভুল তথ্য সংশোধনের সুযোগ পাওয়া যাবে। অনেকেই 'এডিট' অপশন পাবেন। কিন্তু যদি আপনার ফোন নম্বর না থাকে? তবে কি আপনি 'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা পাবেন না? জানা গিয়েছে, ফোন নম্বর না থাকলেও 'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা পাওয়া যাবে। কোনও পরিবারে একাধিক সদস্য যদি 'অন্নপূর্ণা যোজনা'য় আবেদন করেন, তাঁদের কয়েকটি দিকে বিশেষ নজর দিতে হবে। বাড়িতে একাধিক মহিলা সদস্য থাকলে, 'অন্নপূর্ণা'র একটিই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সেই ফর্মেই ওই পরিবারের সকল সদস্যের নাম, তথ্য, পরিচয়পত্র, আয়ের উৎস, বাড়িতে কয়টি ঘর, ট্যাক্স দেন কিনা, সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। সরকারের তরফে সেই ফর্ম খতিয়ে দেখার পরেই বাড়ির সমস্ত যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা। সেক্ষেত্রে বাড়ির ওই একটি ফোন নম্বর দিয়েই ফর্ম পূরণ করতে হবে। তবে মাথায় রাখবেন, ফোন নম্বর না থাকলেও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। শুধুমাত্র ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টেই সরকারি প্রকল্পের টাকা ঢুকবে।

রাজ্য সরকার জানিয়েছে যে অন্নপূর্ণা যোজনার অধীনে রেজিস্ট্রেশন ১ জুন থেকে ৯০ দিনের জন্য খোলা থাকবে। এর ফলে, যোগ্য মহিলারা যারা এখনও নথিভুক্ত হননি বা যাদের আগের আবেদনগুলি বাতিল করা হয়েছে, তারা জুলাই এবং অগাস্ট মাসে আবেদন করতে পারবেন। সরকারি socialsecurity.wb.gov.in পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে, যেখানে ইংরেজি, হিন্দি এবং বাংলা ভাষায় ফর্ম পাওয়া যাচ্ছে। গ্রামীণ এলাকায় ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) এবং শহুরে এলাকায় মহকুমা কর্মকর্তা (এসডিও) দ্বারা যাচাইকরণ করা হয়। সরকার ৮২৮২০-৮২৮২০ নম্বরে একটি বিশেষ হেল্পলাইনও চালু করেছে, যা সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকে। আবেদনকারীরা asap@wb.gov.in-এর মাধ্যমে অভিযোগ এবং পরামর্শও জমা দিতে পারেন।


 

Read more!
Advertisement
Advertisement