Advertisement

Annapurna Yojana Payment: আজ কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জেনে নিন লেটেস্ট আপডেট

অন্নপূর্ণা যোজনা ৩ হাজার টাকা আজ, ১৭ অগাস্ট ক্রেডিট হবে। কারা আজ পাবেন টাকা? কাদের অপেক্ষা করতে হবে?

অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন?অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 8:40 AM IST
  • অন্নপূর্ণা যোজনা ৩ হাজার টাকা আজ, ১৭ অগাস্ট ক্রেডিট হবে
  • কারা আজ পাবেন টাকা?
  • কাদের অপেক্ষা করতে হবে?

আজ ১৭ অগাস্ট, সোমবার। আজই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার অগাস্ট মাসের ৩ হাজার টাকা। তাই এই দিনটাকে ঘিরে পশ্চিমবঙ্গের একাংশের মহিলাদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে। এখন প্রশ্ন হল, আজ ঠিক কারা পাবেন টাকা? আর কারা পাবেন না? আর সেই উত্তর দেওয়া হল। 

কারা পাবেন টাকা? 
এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ১৭ অগাস্ট কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন, আর কারা নয়। 

এক্ষেত্রে ১০ জুলাইয়ের মধ্যে যাঁরা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লিকেশন করেছেন, তাঁদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাঁরা আজ ৩ হাজার টাকা পেয়ে যাবেন। তবে যাঁরা ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন, তাঁদের অনেকের ক্ষেত্রেই যাচাই শেষ করা যায়নি। সেই কাজটা করতে আরও কিছুটা সময় লাগবে। তবে অধিকাংশ কাজই যে হয়ে গিয়েছে, এটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রশাসন সূত্রে খবর, অধিকাংশ অন্নপূর্ণার অ্যাপ্লিকেশনের যাচাই হয়ে গিয়েছে। যাঁদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, তাঁরা চলতি মাসেই ৩ হাজার টাকা পেয়ে যাবেন। তবে যাঁদের এখনও আবেদন যাচাই হয়নি, তাঁদের আরও একটু অপেক্ষা করতে হবে। কিন্তু খুব শীঘ্রই তাঁদের ভেরিফিকেশনের কাজটাও সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে। 

কারা টাকা পাবেন না? 

  • যাঁদের আবেদনের এখনও যাচাই হয়নি, তাঁরা আপাতত টাকা পাবেন না
  • যেই সব মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করেন, তাঁরা পাবেন না
  • যেই পরিবার আয়কর দেয়, তাঁরা পাবেন না
  • কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও সংস্থা বা সরকারি আন্ডার টেকিং, পঞ্চয়েত বা পৌরসভা,  সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষাকর্মী পাবেন না 
  • সরকারি পেনশন পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না

আজই কি সবার অ্যাকাউন্টে টাকা? 
প্রশাসন জানিয়েছে, বিষয়টা একবারেই তেমন নয়। আজ থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে। কিন্তু আজই যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমন নয়। এরপর থেকে ধাপে ধাপে টাকা ঢুকবে। তাই আজ টাকা না ঢুকলে টেনশন করবেন না। 

প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা

অন্নপূর্ণা যোজনার টাকা কবে ক্রেডিট হবে, এই বিষয়টা নিয়ে ভাবার সময় শেষ। সরকার জানিয়ে দিয়েছে, এবার থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে এর টাকা ঢুকে যাবে।  
 

 

Read more!
Advertisement
Advertisement