Advertisement

Annapurna Yojana Payment Date: সেপ্টেম্বরেও অন্নপূর্ণার টাকা ঢুকতে দেরি হবে, অক্টোবর থেকে কত তারিখে পাবেন ৩ হাজার?

অন্নপূর্ণা যোজনার টাকা অগাস্ট মাসে ১৭ তারিখ ঢুকলেও আগামী মাসেও দেরি হবে। অক্টোবর থেকে কত তারিখে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে আগামী ১০ অগাস্ট এই নিয়ে বড় ঘোষণা করবেন তিনি।

অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Aug 2026,
  • अपडेटेड 11:32 AM IST
  • অগাস্ট মাসে ১৭ তারিখ ঢুকবে ৩ হাজার
  • আগামী মাসেও অন্নপূর্ণা যোজনা টাকা পেতে দেরি হবে
  • অক্টোবর থেকে কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

প্রথম ২ মাসে পেলেও অগাস্টে এসে অন্নপূর্ণা ভাণ্ডারের ঢাকা ঢোকেনি অনেকেরই। মাথায় হাত পড়েছিল মহিলাদের। ঘনঘন অ্যাকাউন্ট চেক করেও যখন ৩ হাজার টাকা ক্রেডিট হওয়ার কোনও মেসেজ মিলছিল না, তখন উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মহিলারা। তবে সব উদ্বেদ দূর করে বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, এবার থেকে প্রতি মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। 

অগাস্ট মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? 
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অগাস্ট মাসে ১৭ তারিখ থেকে আবেদনকারীদের অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করবে। 

কারা ১৭ অগাস্ট টাকা পাবেন? 
যাঁর জুন এবং জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাঁরা পাবেন। একইসঙ্গে যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁরাও পাবেন। তবে ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, এবং যাঁদের আবেদনে কোনও ত্রুটি মেলেনি তঁদেরই ঢুকবে অগাস্টে ৩ হাজার টাকা। 

কারা অগাস্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না?
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভেরিফিকেশন করতে কিছুটা সময় লাগছে। ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে ঝাড়াই-বাছাই চলছে। আপাতত ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীরা অগাস্টে টাকা পাবেন। ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীকে এ মাসে টাকা পাবেন না। 

সেক্ষেত্রে তাঁদের টাকা কবে ঢুকবে?
১১ থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের ঝাড়াই-বাছাই পর্ব মিটলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকবে।

সেপ্টেম্বরেও অন্নপূর্ণার টাকা দেরিতে ঢুকবে?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেও অন্নপূর্ণার টাকা ঢুকতে দেরি হবে। কারণ ভেরিফিকেশন পদ্ধতিতে কিছুটা সময় লাগছে। এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিক ভাবে দেওয়া হয়েছে কি না, আবেদনের মানদণ্ডগুলি পূরণ হয়েছে কি না, দেখছেন আধিকারিকেরা। যাচাইপ্রক্রিয়ায় যাঁর উত্তীর্ণ হবেন তাঁরাই অন্নপূর্ণার ৩ হাজার পাবেন। 

অক্টোবর মাস থেকে কত তারিখে ঢুকবে অন্নপূর্ণার টাকা?
শুভেন্দু জানিয়েছেন, অক্টোবর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, BJP সরকার যতদিন বাংলায় ক্ষমতায় থাকবে, ততদিন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্ধ হবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন তিনি। অনেকেই এই প্রকল্প নিয়ে ভুয়ো খবর সমাজমাধ্যমে ছড়াচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু। গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকার দিকে নজর রাখতে বলা হচ্ছে। 

Advertisement

শুভন্দু এই মর্মে বলেন, 'জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা নজর রাখছি। যোগ্যরা নিশ্চয়ই টাকা পাবেন। যাঁরা ভুয়ো পোস্ট করছেন, তাঁদের কেউ BJP-কে ভোট দেয়নি।'

১০ অগাস্ট বড় ঘোষণা
আগামী ১০ অগাস্ট দুপুর ২টো নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় একটি সাংবাদিক বৈঠক করেন। শুভেন্দু বলেন, 'কারা পাবেন, কারা পাবেন না, ওইদিনের সাংবাদিক বৈঠকে সমস্ত ক্লিয়ার করে দেব। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সব প্রশ্নের উত্তর বিশদে জানাব সেদিন।'

 

Read more!
Advertisement
Advertisement