Advertisement

Annapurna Yojana Update: অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ট্রান্সফার হয়নি? দেরি হওয়ার কারণ জানুন

সেপ্টেম্বর শুরু হয়ে যাওয়ার পরও এখনও অনেক মহিলা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তবে, সরকার পর্যায়ক্রমে এই প্রকল্পের অর্থ যোগ্য গ্রহীতাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন। যদি টাকা আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছে থাকে, তবে চিন্তা না করে প্রথমে আপনার আবেদনের অবস্থা বা স্ট্যাটাস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করুন।

অন্নপূর্ণা যোজনাঅন্নপূর্ণা যোজনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 4:11 PM IST
  • রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে।

রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। যেখানে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা ঢোকে। প্রাক্তন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের বদলে নতুন সরকার চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। ইতিমধ্যে জুন, জুলাইয়ের পর অগাস্টের টাকা দেওয়া শুরু হয়েছে যোগ্য ও অনুমোদিত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে। তীয় কিস্তির টাকা এখনও পাননি বলে অনেকেই অভিযোগ পোর্টালে নাম নথিভুক্ত করছেন। এবার তাঁদের জন্য রইল একটি গুরুত্বপূর্ণ আপডেট। 

সেপ্টেম্বর শুরু হয়ে যাওয়ার পরও এখনও অনেক মহিলা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তবে, সরকার পর্যায়ক্রমে এই প্রকল্পের অর্থ যোগ্য গ্রহীতাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন। যদি টাকা আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছে থাকে, তবে চিন্তা না করে প্রথমে আপনার আবেদনের অবস্থা বা স্ট্যাটাস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করুন। 

অন্নপূর্ণার টাকা দেরিতে ঢোকার কারণ কী
প্রথমত, টাকা না পাওয়ার প্রথম কারণ হতে পারে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) সক্রিয় করা নেই। দ্বিতীয়ত, আবেদনপত্র, ব্যাঙ্ক পাসবুক এবং আধার কার্ডে নাম বা অন্যান্য তথ্যের বানানের পার্থক্যও আরেকটি কারণ হতে পারে। তৃতীয়ত, এই কারণটি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কেউ যদি সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়কর প্রদানকারী ব্যক্তি হন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। চতুর্থত,  যদি আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে টাকাটি আপনার অন্য কোনও প্রাথমিক আধার-সংযুক্ত অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকতে পারে। ঞ্চম কারণটি হতে পারে যে, ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) বা মহকুমা আধিকারিক পর্যায়ে নথিপত্রের যাচাই অসম্পূর্ণ থেকে গিয়েছে।

কীভাবে স্ট্যাটাস পরীক্ষা করবেন
সুবিধাভোগীরা অনলাইনে তাঁদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। কিন্তু সেটা কী ঘরে বসে সম্ভব? নাকি ছুটতে হবে সাইবার ক্যাফেতে? জানলে অবাক হবেন যে এর জন্য আপনার ফোনই যথেষ্ট, যদি জানা থাকে সঠিক 'প্রক্রিয়া'। চলুন, সম্পূর্ণ প্রসেসটি ব্যাখ্যা করে বুঝে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টাল Social Security Portal অথবা Samarth WB Portal -এ যান। অ্যাপ্লিকেশন ট্র্যাক (Track Application) অথবা স্ট্যাটাস চেক (Check Status) অপশনটিতে ক্লিক করুন।
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, আধার নম্বর, অথবা বেনিফিশিয়ারি আইডি লিখুন। এটি করলে আপনার মোবাইল ফোনে একটি OTP আসবে। ওটিপিটি লিখে এখানে ক্লিক করলে আপনি লগ ইন করতে পারবেন।

Advertisement

তথ্য যদি অসম্পূর্ণ থাকে
যদি আপনার নাম Approved বা Payment Processing তালিকায় থাকে, তার অর্থ হল, আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে এবং শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। যদি Pending at BDO Office তালিকায় আপনার নাম থাকে, তাহলে বুঝবেন যে আপনার আবেদনপত্রটি এখনও ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) পর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যদি আপনার আবেদনে "Bank Account Invalid" লেখা থাকে, তার মানে হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে আধার কার্ডের রেকর্ড মিলছে না। আপনাকে আপনার ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। আপনার আবেদনে যদি 'Rejected' লেখা থাকে, তার মানে হল আপনাকে এই প্রকল্পের জন্য অযোগ্য বলে গণ্য করা হয়েছে। যদি এটি কোনও ভুল হয়ে থাকে, তবে আপনি বিডিও-র অফিসে গিয়ে আবেদন করতে পারেন।

টাকা না পেলে এই ৩ কাজ করুন
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি Active আছে কিনা এবং আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকার পাশাপাশি DBT-সক্ষম কিনা, তা নিশ্চিত করুন। নলাইন স্ট্যাটাসে ‘Bank Account Invalid’ দেখায়, আপনার ব্যাঙ্ক পাসবুক ও আধার কার্ডের ফটোকপি নিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের বিডিও) অফিসে বা পৌরসভা কার্যালয়ে যান। আপনি পোর্টালে দেওয়া অবজেকশন ও ক্লেইম (Grievance Redressal) বিভাগে গিয়ে অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন।

Read more!
Advertisement
Advertisement