
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর গোটা রাজ্যে অন্নপূর্ণা দিবস পালিত হচ্ছে। এই দিন বাংলার মহিলাদের বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলা ১৭ সেপ্টেম্বর ৩ হাজার টাকা পাবেন। কিন্তু প্রশ্ন হল, এই দিনও যদি অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকে, তাহলে কোথায় করতে হবে অভিযোগ? কীভাবে সমস্যার সমাধান হবে? জেনে নিন সেই উত্তর।
১৭ অগাস্ট কী বলেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী বলেন, 'আজকের দিনটাই প্রত্যেক বছর অন্নপূর্ণা দিবস হিসেবে পালিত হবে। কারণ, নরেন্দ্র মোদীজি অন্নপূর্ণা যোজনার গ্যারেন্টি দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই আমরা সেই যোজনা চালু করতে পেরেছি। তাই আমরা তাঁর জন্মদিনে প্রতিবছর অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করব।'
এরপরই তিনি জানান, প্রায় ১ কোটি ৬০ লক্ষের কাছাকাছি মহিলা অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। আরও যাঁরা যোগ্য, বাছাই করে তাঁদেরও এই প্রকল্পের টাকা দেওয়া হবে। তাঁদের সকলের অ্যাকাউন্টে ১৭ সেপ্টেম্বরের মধ্যেই পৌঁছে যাবে ৩০০০ টাকা।
কিন্তু প্রশ্ন হল, ১৭ সেপ্টেম্বরে মধ্যেও যাঁরা টাকা পাবেন না, তাঁরা ঠিক কী করবেন? অন্নপূর্ণা যোজনা নিয়ে কোথায় অভিযোগ জানাবেন? আসুন জেনে নেওয়া যাক।
অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কোথায় আবেদন করবেন?
ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটা হেল্পলাইন চালু করেছে সরকার। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর হল ৮২৮২০৮২৮২০। এই নম্বরে সোম থেকে শনি ফোন করা যাবে। এক্ষেত্রে সকাল ৯টা থেকে সন্ধে ৬টার মধ্যেই করতে হবে। এই নম্বরে ফোন করে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ জানান যাবে।
ইমেলে করুন অভিযোগ
চাইলে ইমেলের মাধ্যমেই অভিযোগ জানাতে পারেন। এক্ষেত্রে সরকারকে নিজের সমস্যার কথা জানিয়ে মেল করতে পারেন asap@wb.gov.in-এ। তাহলেই কাজ হবে।
সমস্যার সমাধানে কতদিন লাগবে?
এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অভিযোগ জানানোর পর দ্রুত অন্নপূর্ণা যোজনার সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রী কী বলেন?
অন্নপূর্ণা দিবস উপলক্ষ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আপনার ভরসা, আমার শক্তি।' পশাপাশি জন্মদিনে বাংলার মা-বোনেদের বাংলা ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিন একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'বাংলায় নয়া পরম্পরা শুরু হয়েছে। অন্নপূর্ণ যোজনায় যাঁরা লাভবান হচ্ছেন, তাঁদের অভিনন্দন। মহিলারা নানাভাবে পরিবারের খেয়াল রাখেন। জরুরি খরচের চিন্তা কম হলে তাঁদের আত্মবিশ্বাসও বাড়ে। অন্নপূর্ণা যোজনা বাংলার মহিলাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।'