Advertisement

Annapurna Yojona Latest Update: অন্নপূর্ণা যোজনার টাকা সেপ্টেম্বরে ঢুকবে কবে, ৩ হাজার না পেলে কোথায় অভিযোগ?

অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে সেপ্টেম্বর মাসে? সেই দিনটা জেনে নেওয়া জরুরি। তাহলেই মনে শান্তি। তবে সেই তারিখের পরও যদি টাকা না ঢোকে? তাহলে কোথায় অভিযোগ জানাবেন? সেই উত্তরটাও জেনে নিন।

অন্নপূর্ণা যোজনার টাকাঅন্নপূর্ণা যোজনার টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 11:07 AM IST
  • অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে সেপ্টেম্বর মাসে?
  • সেই তারিখের পরও যদি টাকা না ঢোকে?
  • কোথায় অভিযোগ জানাবেন?

বাংলায় পালা বদলের পর ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর নিজেদের প্রতিশ্রুতি মতো চালু করে দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এতদিনে এই প্রকল্পের মাধ্যমে দেড় কোটির বেশি মহিলা মাসে ৩ হাজার টাকা পেয়ে গিয়েছেন। আর যাঁরা ইতিমধ্যেই টাকাটা পেয়েছেন, তাঁদের আবার প্রশ্ন, সেপ্টেম্বর মাসে ঠিক কবে ঢুকবে টাকা? আর সেই উত্তরটাও দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 

সেপ্টেম্বরে টাকা কবে মিলবে?   
অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকে ৩ হাজার টাকা ক্রেডিট হওয়ার দিন কখনওই 'ফিক্সড' থাকেনি। আর এমনটা হওয়ার নির্দিষ্ট কারণও রয়েছে। আসলে অন্নপূর্ণা যোজনার আবেদনকারী মহিলাদের অ্যাপ্লিকেশন যাচাই করতে করতেই অনেকটা সময় কেটে গিয়েছে। তারপর ছাড়া হয়েছে টাকা। 

আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, একই দিনে সকলে অন্নপূর্ণার টাকা পাননি। কয়েক দিন ধরে ধাপে ধাপে দেওয়া হয়েছে টাকা। তাই অন্নপূর্ণার টাকা ঢোকার তারিখ নিয়ে অনেক মহিলার মনেই প্রশ্ন থাকে। ঠিক সেভাবেই এখন তাঁদের জিজ্ঞাসা, চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হবে কবে? আর সেই উত্তরটাও মিলছে। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর। সেই দিনই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৩ হাজার টাকা। 

তিনি বলেন, 'ইতিমধ্যেই অগাস্টে অন্নপূর্ণ যোজনার টাকা পেয়ে গিয়েছেন ১ কোটি ৪৮ লক্ষ মহিলা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বরে আমরা এই মাসের টাকা ট্রান্সফার করব।'

তিনি আরও জানান, ওই দিন গোটা রাজ্যে অন্নপূর্ণা দিবস পালিত হবে। সেই মতো একাধিক অনুষ্ঠান হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

অভিযোগ জানাবেন কীভাবে?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সব যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এটা নিশ্চিত করবে সরকার। তাই আপনি যদি যোগ্য হন, ১৭ সেপ্টেম্বরের পরও যদি টাকা না পান, তাহলে সরাসরি সরকারের কাছে অভিযোগ জানান। 

অন্নপূর্ণা যোজনার সমস্যা নিয়ে রাজ্য সরকার একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেই নম্বরটি হল ৮২৮২০৮২৮২০। এই নম্বরটিতে সোম থেকে শনি, সপ্তাহের কাজের দিনে সকাল ৯টা তেকে সন্ধে ৬টা পর্যন্ত অভিযোগ জানান যাবে। 

Advertisement

আপনি চাইলে আবার ই-মেলেও অভিযোগ জানাতে পারবেন। ই-মেল নম্বর হল- asap@wb.gov.in। এখানে মেল পাঠালেও সমস্যার দ্রুত সমাধান হবে বলে দাবি করছে প্রশাসন। 

 

Read more!
Advertisement
Advertisement