Advertisement

Annapurna Yojana August payment: অগাস্টে অন্নপূর্ণার ৩ হাজার এখনও পাননি? কবে ঢুকতে পারে, লেটেস্ট আপডেট

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এখনও পাননি? তাহলে এই মাসে টাকা ঢুকবে তো? ঢুকলে ঠিক কবে ঢুকবে? জেনে নিন লেটেস্ট আপডেট।

অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে?অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2026,
  • अपडेटेड 10:54 AM IST
  • অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এখনও পাননি?
  • তাহলে এই মাসে টাকা ঢুকবে তো?
  • ঢুকলে ঠিক কবে ঢুকবে?

অগাস্টের প্রথম সপ্তাহ কাটতে চলেছে। তবে এখনও অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ব্যাঙ্কে ঢোকেনি বলে অভিযোগ করছেন লক্ষ লক্ষ মহিলা। এমনকী যাঁরা আগের মাসেও এই টাকা পেয়েছেন, তাঁদের মধ্যেও একটা বড় অংশের ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়নি বলে দাবি করা হচ্ছে। আর এমন পরিস্থিতিতে তাঁদের সকলের মনেই প্রশ্ন, আর অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে তো? পেলে ঠিক কবে ব্যাঙ্কে হবে ক্রেডিট? আর এই সব উত্তর জানতে চাইলে অবশ্যই নিবন্ধটি পড়তে হবে। 

অন্নপূর্ণা যোজনার টাকা আর পাওয়া যাবে তো? 
এই প্রশ্নের উত্তর একাধিকবার দিয়েছে প্রশাসন। তাদের দাবি, যাঁরা যোগ্য, তাঁরা নিশ্চয়ই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সকলকেই ধীরে ধীরে টাকা দেওয়া হবে। তাই এই সময় কোনও রকম গুজবে কান দিতে বারণ করছে তারা।

তাহলে এখনও কেন টাকা ঢুকল না? 
প্রশাসন সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করেছে সরকার। শুধু যোগ্য মহিলারাই যাতে এই টাকা পান, সেটা নিশ্চিত করতে চাইছেন তারা। সেই জন্য এখন চলছে ভেরিফিকেশন। যাঁরা নতুন করে অ্য়াপ্লাই করেছেন,  যাঁদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, সকলের আবেদন যাচাই করার কাজ চলছে। এছাড়া আগে যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের নথিও আবার কিছু কিছু ক্ষেত্রে ভেরিফাই করা হচ্ছে বলে খবর মিলছে। 

সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। কোনও অযোগ্য মানুষ যাতে মাসে ৩ হাজার টাকা না পায়, সেটা নিশ্চিত করবেন তারা। তাই পুরোদমে ভেরিফিকেশনের কাজ চলছে। কোথাও কোনও ফাঁক রাখা হচ্ছে না। এই ভেরিফিকেশনের কাজটা হয়ে গেলেই ধীরে ধীরে টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাই রাজ্যের মহিলাদের একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে তারা। 

অগাস্টে কবে টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? 
সূত্রের খবর, একটা বড় অংশের উপভোক্তা এখনও টাকা পাননি। ১৫ অগাস্টের পর ধীরে ধীরে টাকা ঢুকতে থাকবে। আর এই মাসের ৩১ তারিখের মধ্যে সব যোগ্য মহিলা টাকা পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে। তাই এই সময়টা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন।

Advertisement

কারা পাবেন না? 
যাঁরা এই রাজ্যের বাসিন্দা নন, যাঁরা তথ্য গোপন করেছেন, যাঁরা তথ্য ভুল দিয়েছেন, এই সব ক্ষেত্রে টাকা পাওয়া যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

 

Read more!
Advertisement
Advertisement