Advertisement

Annapurna Yojana Under Inquiry: অন্নপূর্ণা যোজনার স্টেটাস Under Inquiry হলে কী করবেন? জেনে নিন বিশদে

অন্নপূর্ণা যোজনার ফর্মের স্টেটাস অনেকেরই Under Inquiry এসেছে। এক্ষেত্রে কি ৩০০০ টাকা পাওয়া যাবে? টাকা পেতে কী করতে হবে? সব তথ্য রইল।

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস Under Inquiry অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস Under Inquiry
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 10:21 AM IST
  • অন্নপূর্ণা যোজনার ফর্মের স্টেটাস অনেকেরই Under Inquiry এসেছে
  • এক্ষেত্রে কি ৩০০০ টাকা পাওয়া যাবে?
  • টাকা পেতে কী করতে হবে?

ক্ষমতায় এসেই অন্নপূর্ণ যোজনা চালু করে দিয়েছে বাংলার বিজেপি সরকার। ইতিমধ্যেই ২ বার টাকা দেওয়া হয়ে গিয়েছে এই প্রকল্পের অধীনে। যদিও এরপরও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। বরং তাদের অন্নপূর্ণা যোজনার স্টেটাস প্রথমে রিজেক্টেড, তারপর আন্ডার ইনকোয়ারি হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হল, ফর্মের ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি থাকলে ঠিক কী করতে হবে? তাঁদের কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? তাঁরা কি আদৌ টাকা পাবেন? আর সেই সব প্রশ্নের উত্তর জানতে পড়ে নিন নিবন্ধটি। 

কীভাবে দেখবেন স্ট্যাটাস? 
সবার প্রথমে socialsecurity.wb.gov.in login লিখে গুগলে সার্চ করুন। এই ওয়েবসাইটে ঢুকে পড়ুন। তারপর Citizen /Family Login-এ যান। সেখানে গিয়ে জেলার নাম, মোবাইল নম্বর, ক্যাপচা ও ওটিপি দিন। তাহলেই দেখতে পাবেন আপনার আবেদনের স্টেটাস।

অভিযোগ হল, ১ জুলাই যাঁদের টাকা ঢোকেনি, তাঁদের অনেকের ক্ষেত্রেই প্রথমে স্টেটাস ছিল রিজেক্টেড (বাতিল)। তারপর সেটা আন্ডার এনকোয়ারি (বিবেচনাধীন) হয়ে যায়। এরপরই মহিলাদের মনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তাঁরা বুঝতেই পারছেন না যে এমন পরিস্থিতিতে ঠিক কী করা উচিত। 

আন্ডার ইনকোয়ারি এলে কী করবেন? 
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন  রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় ৷ তিনি জানান, জুলাই মাসে ১ কোটি ৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকেছে। এখনও কিছু প্রসেসিং-এ রয়েছে। এমন পরিস্থিতিতে এসডিও, বিডিও এবং গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ইনকোয়ারির কথা বলা হয়েছে। জেলা ধরে ধরে ইনকোয়ারি বা সার্ভে করা হবে। বাড়ি বাড়ি যাবে সরকারের লোকজন। কেন ফর্ম রিজেক্টেড হয়েছে, সেটা খতিয়ে দেখা হবে। 

অর্থাৎ যদি আপনার ফর্ম আন্ডার ইনকোয়ারি আসে, সেক্ষেত্রে সত্যিই কিছু করার নেই। বরং একটু অপেক্ষা করতে হবে। বাড়িতে যেতে পারে সরকারি কর্মী।

কোনও যোগ্য মহিলা বাদ যাবেন না 
মন্ত্রী মালতী রাভা রায় আরও জানান, রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোই এই প্রকল্পের লক্ষ্য। যাঁদের সত্য়িই এই অর্থ প্রয়োজন, তাঁদের দেওয়া হবে। এই প্রকল্প থেকে যাতে কোনও যোগ্য মহিলা বাতিল না হন, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তাই এখন অপেক্ষা করুন। সরকারি প্রতিনিধি বাড়ি গেলে সঠিক তথ্য দিন। তাহলেই টাকা পেয়ে যাবেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement