Advertisement

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় আবেদনের লাস্ট ডেট কবে? ৩ হাজার টাকা পেতে জানুন

অন্নপূর্ণা যোজনায় আবেদনের শেষ তারিখ প্রায় চলে এল। আর কতদিন করা যাবে আবেদন? কারা অগাস্ট মাসে টাকা পাবেন? সব তথ্য জেনে নিন।

অন্নপূর্ণা যোজনাঅন্নপূর্ণা যোজনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 12:38 PM IST
  • অন্নপূর্ণা যোজনায় আবেদনের শেষ তারিখ প্রায় চলে এল
  • আর কতদিন করা যাবে আবেদন?
  • কারা অগাস্ট মাসে টাকা পাবেন?

শেষ হতে চলেছে জুলাই মাস। অগাস্ট আসতে আর কয়েক দিন বাকি। আর এখনও অনেকে মহিলাই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেননি। তাঁরা এখনও আবেদন করার কাজটা ফেলে রেখেছেন। তাই তাঁদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন, ঠিক কতদিন করা যাবে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন? আর সেই উত্তরটা জানতে চাইলে এই নিবন্ধটি পড়তেই হবে। 

কতদিন করা যাবে আবেদন? 
প্রশাসনের তরফে খবর, জুন মাসেই এই প্রকল্পে আবেদন শুরু হয়েছিল। সেই সময় থেকে ৯০ দিন ছিল আবেদনের সময়সীমা। সেই হিসেবে অগাস্ট ৩০ পর্যন্ত করা যাবে আবেদন। 

তবে এই নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা সামনে আসেনি। আগামিদিনে এই সময়টা আরও বাড়ানো হতে হবে। কিন্তু যতক্ষণ না সেই নোটিফিকেশন বেরোয়, ততক্ষণ শান্তি নেই। তাই মাসে ৩ হাজার টাকা পেতে চাইলে, যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে দিন অন্নপূর্ণা যোজনায়। তাহলেই সঠিক সময় ভেরিফিকেশন হয়ে টাকা পেয়ে যাবেন। 

অগাস্টে ঢুকবে টাকা
ইতিমধ্যেই দুই মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। দুইবার টাকাও পেয়ে গিয়েছেন অনেকে। এবার তৃতীয় মাস, অর্থাৎ অগাস্টে টাকা ঢোকার পালা। এখন প্রশ্ন হল, এবার টাকা কারা পাবেন? আর সেই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে প্রশাসন। তারা জানিয়েছে, যেই সব মহিলাদের ভেরিফিকেশন শেষ হয়ে গিয়েছে, তাঁরা টাকা পাবেন। তাঁদের টাকা পেতে কোনও সমস্যা হবে না।

প্রসঙ্গত, ইতিমধ্যেই অন্নপূর্ণায় আন্ডার ইনকোয়ারি স্টেটাস থাকা মহিলাদের ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। তাঁদের নথি যাচাই করছেন সরকারি কর্মীরা। প্রয়োজনে তাঁরা আবেদনকারীর বাড়িতেই যাচ্ছেন। সেখানে গিয়ে ভেরিফিকেশন করছেন। এক্ষেত্রে যাঁদের ভেরিফেকেশনে পাশ করবেন, তাঁরা টাকা পেয়ে যাবেন। আর যাঁরা ভুল তথ্য দিয়েছেন, তথ্য লুকিয়েছেন, তাঁরা টাকা পাবেন না। 

এখনও অনেকেরই ভেরিফিকেশন হয়নি
অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী অনেক মহিলার আবেদনের স্টেটাসই এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে। কিন্তু তাঁদের কোনও ভেরিফিকেশন হয়নি। তাই তাঁরা চিন্তায় রয়েছেন। আর এই বিষয়টা নিয়েও মুখ খুলেছে সরকার। তারা জানিয়ে দিয়েছে, এখনও আবেদন যাচাই করার কাজ চলছে। এই কাজ খুব দ্রুত শেষ করা হবে। তারপর মিলবে টাকা।

Advertisement

প্রশাসন আর কি জানাচ্ছে?
সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অনেক ক্ষেত্রেই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আর এমনটা হচ্ছে টেকনিক্যাল কারণে। তাই এমন ক্ষেত্রেও চিন্তা করতে বারণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। 

  
 

Read more!
Advertisement
Advertisement