Advertisement

Annapurna Yojana Update: সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় ৬ হাজার টাকা পেতে পারেন এঁরা, লেটেস্ট আপডেট

অন্নপূর্ণা যোজনায় সেপ্টেম্বর মাসেই অনেকে পেতে পারেন একসঙ্গে ৬ হাজার টাকা। কারা এই টাকা পাবেন? যাঁদের আবেদন এখনও ইনকোয়ারি স্টেটাসে রয়েছে, তাঁদের কী হবে? সব উত্তর জেনে নিন লেটেস্ট আপডেটে।

অন্নপূর্ণা যোজনার আপডেটঅন্নপূর্ণা যোজনার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 11:49 AM IST
  • অন্নপূর্ণা যোজনায় সেপ্টেম্বর মাসেই অনেকে পেতে পারেন একসঙ্গে ৬ হাজার টাকা
  • কারা এই টাকা পাবেন?
  • যাঁদের আবেদন এখনও ইনকোয়ারি স্টেটাসে রয়েছে, তাঁদের কী হবে?

অন্নপূর্ণা যোজনা নিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে আগ্রহের শেষ নেই। কারণ, এই প্রকল্পে মিলছে মাসে মাসে ৩ হাজার টাকা। যদিও একটা বড় অংশের মহিলা অগাস্ট ৩ হাজার টাকা পাননি। এমতাবস্থায় তাঁদের মনে প্রশ্ন, এবার কি সেপ্টেম্বরে ২ মাসের টাকা একসঙ্গে ঢুকবে? একসঙ্গে পাওয়া যাবে ৬ হাজার টাকা? আর সেই উত্তরটাই দেওয়া হল নিবন্ধটিতে। তাই প্রতিবেদনটি দ্রুত পড়ে নিন। জেনে নিন অন্নপূর্ণা যোজনার আপডেট।

এই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা? 
এই বিষয়টাও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সরকার। তাদের দাবি, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে যোগ্য সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এক্ষেত্রে সেপ্টেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই ক্রেডিট হবে টাকা। তাই এবার আর অগাস্টের মতো অতদিন অপেক্ষা করার কোনও প্রয়োজন নেই।

যাঁদের আন্ডার প্রসেস, তাঁদের কি হবে? 
এখনও অনেকে মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাঁদের আবেদনের স্টেটাস আন্ডার প্রসেস রয়েছে। অনেক ক্ষেত্রে স্টেটাস রয়েছে আন্ডার ফারদার ইনকোয়ারি। এই সব ক্ষেত্রে এখনও যাচাই ক্রিয়া চলছে। এর মধ্যে যাঁরা যোগ্য হবেন, তাঁরা টাকা পেয়ে যাবেন সেপ্টেম্বরে। তাঁদের টাকা আটকানো হবে না। 

এখন প্রশ্ন হল, যাঁরা অগাস্টে টাকা পাননি, সেপ্টেম্বর মাসে কি দুই মাসের টাকা একসঙ্গে ঢুকবে ব্যাঙ্কে? হ্যাঁ এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। যতদূর খবর, যাঁরা অগাস্টে টাকা পাননি, কিন্তু ভেরিফিকেশনের পর যোগ্য প্রমাণিত হয়েছেন, তাঁদেরকে অগাস্ট এবং সেপ্টেম্বর মিলিয়ে দুই মাসের ৬ হাজার টাকা একসঙ্গে দেওয়া হতে পারে।  

যদিও এই বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এখন ধৈর্য ধরে টাকা ঢোকার দিকে তাকানো ছাড়া সত্যিই কোনও উপায় নেই। 

আবেদনের স্টেটাস দেখবেন কীভাবে? 
সেটাও জানান হয়েছে সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে  socialregistry.wb.gov.in-এ যেতে হবে। তারপর  ‘Citizen/Family Login’ সেকশনে গিয়ে নিজের রেজিস্টার্ড নম্বর দিয়ে লগইন করুন। সেখানেই আবদনের স্টেটাস দেখতে পাবেন। 

Advertisement

এরপরও যদি টাকা না ঢোকে, তাহলে বিডিও অফিসে যেতে পারেন। সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া ওই পোর্টালের অনলাইন ‘Grievance Redressal’ অপশনে গিয়েও অভিযোগ জানাতে পারেন। সরকারের দাবি, এভাবে নিজের অভিযোগ জানালেন অনায়াসে সমস্যার সমাধান করা যাবে। 

 

 

Read more!
Advertisement
Advertisement