Advertisement

Annapurna Yojna Payment Status Check: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ফর্ম ফিলআপের পর এভাবে চেক করুন স্টেটাস

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘৫০ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে অন্নপূর্ণা যোজনার। ২৮ লাখ ২৫ হাজার ৭৭০ জনকে প্রথম দিন আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছি।’ এবার প্রশ্ন হচ্ছে, যাঁরা এখনও টাকা পাননি তাঁদের কী হবে?

এক ক্লিকেই দেখে নিন কবে ঢুকবে ‘অন্নপূর্ণা যোজনা’র কড়কড়ে ৩০০০ টাকাএক ক্লিকেই দেখে নিন কবে ঢুকবে ‘অন্নপূর্ণা যোজনা’র কড়কড়ে ৩০০০ টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 2:16 PM IST


অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার করে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের কয়েক লক্ষ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ৩০০০ টাকা পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘৫০ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে অন্নপূর্ণা যোজনার। ২৮ লাখ ২৫ হাজার ৭৭০ জনকে প্রথম দিন আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছি।’ এবার প্রশ্ন হচ্ছে, যাঁরা এখনও টাকা পাননি তাঁদের কী হবে? 

রাজ্য সরকারের অনুমান, আগামী দিনে রাজ্যের প্রায় দুই কোটি মহিলা অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন। এই সামাজিক নিরাপত্তা বলয়কে আরও মজবুত করতে প্রতি সাত দিন অন্তর উপভোক্তাদের তালিকা আপডেট করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান থেকেই প্রতিটি ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকার ১০০ জন নির্বাচিত উপভোক্তার হাতে শংসা পত্র  তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট এসডিও, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতেই এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।

কারা পাবেন এই সুবিধা? জেনে নিন আবেদনের কড়া নিয়ম ও জরুরি শর্তাবলী-
প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং আঞ্চলিক স্তরে কোনও ধরণের জালিয়াতি রুখতে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বেশ কিছু কড়া যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করেছে:

  • লিঙ্গ ও বাসস্থান: আবেদনকারীকে অবশ্যই মহিলা এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • সরকারি চাকরি ও পেনশন: আবেদনকারী কোনো সরকারি পদে কর্মরত থাকতে পারবেন না এবং রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো নিয়মিত বেতন বা পেনশনভোগী হতে পারবেন না।
  • আয়কর: কোনও আয়কর দাতা  এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।
  • ব্যাঙ্কিং নিয়ম: উপভোক্তার নিজস্ব নামে একটি ‘সিঙ্গেল’ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। 

অনলাইন ও অফলাইনে আবেদনের পদ্ধতি ও সরকারি হেল্পলাইন
ডিজিটাল মাধ্যমের পাশাপাশি গ্রামীণ এলাকার মানুষের সুবিধার্থে ক্যাম্পের মাধ্যমে অফলাইনেও এই অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। আবেদন করার জন্য আধার কার্ড (মোবাইল নম্বর লিঙ্কড), ভোটার কার্ড (EPIC), সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স, ডিজিটাল রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি বাধ্যতামূলক। আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা পোর্টাল বা অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে স্টেটাস ট্র্যাক করতে পারবেন। যদি পোর্টালে আবেদন ‘Approved’ দেখায় অথচ অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না ঢোকে, তবে বুঝতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং বা NPCI ম্যাপিংয়ে ত্রুটি রয়েছে। এই ধরণের ব্যাঙ্কিং বা প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য অবিলম্বে নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় ই-কেওয়াইসি (e-KYC) করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনও ধরণের জালিয়াতি বা দালালচক্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Advertisement

আদৌ অন্নপূর্ণা যোজনায় আবেদন সফল হয়েছে? এক ক্লিকেই জানতে পারবেন সমস্ত তথ্য।  এরজন্য

  •  প্রথমে https://socialregistry.wb.gov.in// ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’ বলে একটি অপশন পাবেন।
  • নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর এবং নথিভুক্ত মোবাইল নম্বর দিন
  • এবার ক্যাপচা কোড দিন। তারপর সার্চ বা সাবমিট অপশনে ক্লিক করুন।
  • আর তারপরই দেখতে পারবেন আপনার আবেদন আদৌ সফল হয়েছে কিনা।

এভাবে স্টেটাস দেখুন
https://www.govtschemes.in/ ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস। কীভাবে দেখবেন? রইল ধাপে ধাপে পদ্ধতি।

  • ওয়েবসাইটে গিয়ে west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য সিলেক্ট করুন। তারপর Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করুন।
  • এরপর https://socialsecurity.wb.gov.in/login নামে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে Track Application Status-এ ক্লিক করুন।
  • সেখানে Search Using অপশন পাবেন। নিজের ফোন নম্বর বা আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করতে পারেন। এরপর সঠিক ক্যাপচা দিতে হবে।
  • সার্চ অপশনে ক্লিক করলেই বেরিয়ে আসবে ফর্মের স্ট্যাটাস। দেখতে পাবেন আদৌ আপনি টাকা পাবেন কিনা। পেলেও সেটা কবে নাগাদ অ্যাকাউন্টে ঢুকবে। দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।

আপনার স্ক্রিনে কোন স্ট্যাটাসের কী অর্থ?
Pending (বিচারাধীন): এর অর্থ আপনার ডিজিটাল আবেদনটি সরকারি দপ্তরে সফলভাবে নথিভুক্ত হয়েছে এবং প্রাথমিক স্তরে মূল্যায়নের অপেক্ষায় রয়েছে।
Under Verification (যাচাই চলছে): এই পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি আধিকারিক বা মাঠপর্যায়ের কর্মীরা আপনার জমা দেওয়া সমস্ত নথিপত্র এবং তথ্যের সত্যতা যাচাই করছেন।
Approved (অনুমোদিত): এর অর্থ আপনার আবেদনটি সমস্ত রকম আইনি ও প্রশাসনিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং এটি এখন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) বা সরাসরি টাকা পাঠানোর জন্য প্রস্তুত।
Rejected (বাতিল): যদি নথিপত্রে কোনো বড়সড় ভুল থাকে বা উপভোক্তা যদি প্রকল্পের যোগ্যতামান পূরণ করতে ব্যর্থ হন, তবে আবেদনটি বাতিল বলে গণ্য হয়।
 

Read more!
Advertisement
Advertisement