Advertisement

Annapurna Yojana update: সেপ্টেম্বরে তো পেলেন, অন্নপূর্ণার টাকা অক্টোবরে নাও ঢুকতে পারে ৫ কারণে, জরুরি তথ্য

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। সেপ্টেম্বরে টাকা পেলেও অক্টোবরে অনেকের ব্যাঙ্কেই ৩ হাজার টাকা ঢুকবে না। আর এমনটা হওয়ার নেপথ্যে রয়েছে ৫ কারণ। সেই সব দ্রুত কারণ জেনে নিন।

অন্নপূর্ণা যোজনার অক্টোবরে টাকা কারা পাবেন না? অন্নপূর্ণা যোজনার অক্টোবরে টাকা কারা পাবেন না?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2026,
  • अपडेटेड 12:03 PM IST
  • অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট
  • সেপ্টেম্বরে টাকা পেলেও অক্টোবরে অনেকের ব্যাঙ্কেই ৩ হাজার টাকা ঢুকবে না
  • এমনটা হওয়ার নেপথ্যে রয়েছে ৫ কারণ

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করে দিয়েছে বিজেপি সরকার। নিয়মিত ৩ হাজার টাকা করে পেতে শুরু করেছেন মহিলারা। এমনকী সেপ্টেম্বর মাসেও অনেকে টাকা পেয়েছেন। যদিও খবর মিলছে, সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও অক্টোবরে একটা বড় অংশের মহিলা ৩ হাজার পাবেন না। সরকার সূত্রে দাবি, একটা বড় সংখ্যক অযোগ্য মহিলা ঢুকে রয়েছেন অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারির তালিকায়। তাঁদের বাদ দেওয়া হবে। তাঁরা সেপ্টেম্বরে টাকা পেলেও অক্টোবরে আর পাবেন না। এখন প্রশ্ন হল, ঠিক কাদের অন্নপূর্ণা যোজনার জন্য অযোগ্য হিসেবে ধরছে সরকার? কারা অক্টোবরে টাকা পাবেন না? আসুন জেনে নেওয়া যাক। 


সেপ্টেম্বরে কত মহিলা টাকা পেয়েছেন? 
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছিল রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। সেই বার ১ লক্ষ ৫৮ হাজার মহিলা ৩ হাজার টাকা পেয়েছিলেন বলে দাবি করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বিরাট সংখ্যক মহিলাদের মধ্যে একটা অংশ অযোগ্য বলে মনে করছে সরকার। তাই তাঁরা সেপ্টেম্বরে টাকা পেলেও অক্টোবরে পাবেন না বলে জানা যাচ্ছে। 

সরকারের পক্ষ থেকে মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় ঝাড়াই বাছাইয়ের কাজ এখনও চলছে। এই যোজনায় টাকা পাওয়ার পরও যদি কেউ অযোগ্য প্রমাণিত হন, তাহলে তার নাম বাদ যেতে পারে। তিনি টাকা পাবেন না। 

কারা অক্টোবরে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না?
এই ৫ কারণে অক্টোবরে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না-
১. ভুল তথ্য দিয়ে থাকলে
২. তথ্য গোপন করলে
৩. সরকারি চাকরি করলে
৪. পেনশন পেলে
৫. আয়কর দিলে

এই সব ক্ষেত্রে আর টাকা পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে।

অক্টোবরেই কবে ঢুকবে টাকা? 
সাধারণত মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যায়। সেক্ষেত্রে ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যেই ঢুকতে পারে টাকা। যদিও বিষয়টি নিয়ে নির্দিষ্ট করে কিছুই জানান হয়নি সরকারের পক্ষ থেকে। তবে আশা করা হচ্ছে, পুজোর আগেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 

Advertisement

অনেকেই এখনও টাকা পাননি
এখনও রাজ্যের একটা বড় অংশের মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। এক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখালে একটু ধৈর্য ধরতে হবে। দেখুন অক্টোবরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে টাকা। 

 

Read more!
Advertisement
Advertisement