
ক্ষমতায় আসার পরই অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। এই প্রকল্পে প্রতিমাসেই ৩ হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা। এমনকী দুর্গাপুজোর মাস অক্টোবরেও নির্দিষ্ট সময়ের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, নভেম্বরে ঠিক কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? কালীপুজো বা ভাইফোঁটার আগেই কি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়া যাবে? আর সেই প্রশ্নের উত্তর জানতে পড়ুন।
কালীপুজো, ভাইফোঁটার আগেই টাকা ঢুকবে ব্যাঙ্কে?
অক্টোবরে পুজোর আগেই ধীরে ধীরে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। তাই অনেকে আশা করছেন যে চলতি মাসে কালীপুজো বা ভাইফোঁটার আগেই বোধহয় অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে প্রশাসন সূত্রে খবর, এমনটা না হাওয়ার সম্ভাবনাই বেশি।
আসলে চলতি বছরে কালীপুজো পড়েছে ৮ নভেম্বর, রবিবার। আর ভাইফোঁটা পড়েছে ১১ নভেম্বর বা বুধবার। তবে এই সময়ের আগে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্কে ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানা যাচ্ছে। বরং এই প্রকল্পের টাকা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বাংলার মহিলাদের।
তাহলে নভেম্বরে কবে মিলবে টাকা?
আসলে প্রতিমাসে ১৭ তারিখের আশপাশে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। সেই ট্রেন্ড নভেম্বর মাসেও থাকতে পারে বলে মনে করছে প্রশাসনের একাংশ। তাই আশা করা যায়, মোটামুটি ১৭ নভেম্বর বা এই তারিখের আশপাশেই ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে এখনও সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানান হয়নি। তাই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
অনেকেই টাকা পাবেন না
নভেম্বর মাসে অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না বলে খবর মিলছে। যেমন ধরুন-
এই সব ক্ষেত্রে নভেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা না মিলতে পারে বলে খবর মিলছে।
কীভাবে নতুন করে অ্যাপ্লাই?
এখন অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করা যাচ্ছে না। তবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে জনকল্যাণ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই শিবিরে অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পে নতুন করে আবেদনের সুযোগ পাওয়া যাবে। তবে কবে সেই ক্যাম্প হবে, সেটা এখনও জানা যায়নি।