Advertisement

২০২৭-এর শুরুতেই Apple-এর বড় চমক! আসছে সবচেয়ে সস্তার iPhone

নতুন বছরে একসঙ্গে একাধিক নতুন প্রোডাক্ট আনতে পারে Apple। তালিকায় রয়েছে iPhone 18, iPhone 18e এবং দ্বিতীয় প্রজন্মের MacBook Neo।

একাধিক নতুন প্রোডাক্ট আনতে পারে Apple।একাধিক নতুন প্রোডাক্ট আনতে পারে Apple।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 2:40 PM IST
  • নতুন বছরে একসঙ্গে একাধিক নতুন প্রোডাক্ট আনতে পারে Apple।
  • Apple এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি।

নতুন বছরে একসঙ্গে একাধিক নতুন প্রোডাক্ট আনতে পারে Apple। তালিকায় রয়েছে iPhone 18, iPhone 18e এবং দ্বিতীয় প্রজন্মের MacBook Neo। পাশাপাশি নতুন MacBook Air এবং সস্তার iPad-ও আসতে পারে। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসেই এই পণ্যগুলি বাজারে আসতে পারে। এমনই খবর প্রকাশ্যে এসেছে Bloomberg-এর সাংবাদিক মার্ক গুরম্যানের সাম্প্রতিক রিপোর্টে। তবে Apple এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি।

এ বার Apple-এর পণ্য বাজারে আনার সময়সূচিতে বড় বদল দেখা যাচ্ছে। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন iPhone বাজারে আনে সংস্থাটি। কিন্তু ২০২৬ সালে সেই নিয়মে বদল এসেছে। সেপ্টেম্বরে এসেছে iPhone 18 Pro সিরিজ এবং সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন iPhone Duo। সাধারণ iPhone 18 এবং তুলনায় সস্তার iPhone 18e-র জন্য অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের প্রথম দিকেই আসতে পারে এই দুই ফোন।

iPhone 18 
রিপোর্ট অনুযায়ী, iPhone 18 এবং iPhone 18e-তে থাকতে পারে Apple-এর নতুন A20 চিপসেট। দুই ফোনেই ৯ জিবি RAM থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে ফোনের গতি এবং একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা বাড়তে পারে। ব্যাটারির কার্যক্ষমতাতেও উন্নতি হতে পারে বলে জল্পনা। তবে ফোন দুটির নকশায় বড় কোনও পরিবর্তনের খবর এখনও নেই।

MacBook Neo 2 
Apple-এর তুলনায় সস্তার ল্যাপটপ MacBook Neo-র নতুন সংস্করণও আসতে পারে। দ্বিতীয় প্রজন্মের এই ল্যাপটপে A19 Pro চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমান মডেলে রয়েছে A18 Pro চিপ। RAM-ও ৮ জিবি থেকে বেড়ে ১২ জিবি হতে পারে। ফলে একসঙ্গে একাধিক কাজ করা আরও সহজ হবে।

এ ছাড়া নতুন MacBook Air-এ M6 প্রসেসর থাকতে পারে। সংস্থার সস্তার iPad-এ A19 চিপ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement