Advertisement

এক ক্লিকে আবেদন অন্নপূর্ণা যোজনায়, জেনে নিন অনলাইনের ধাপে ধাপে পদ্ধতি

অবশেষে চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’-র অনলাইন আবেদন প্রক্রিয়া। শুক্রবার রাত থেকেই রাজ্য সরকারের নির্ধারিত পোর্টাল https://socialregistry.wb.gov.in/-এ আবেদন শুরু হয়েছে। এই পোর্টালে ঢুকলেই দু’টি বিকল্প দেখা যাচ্ছে, Citizen/Family Login এবং Department Officer Login। আবেদনকারীদের প্রথম অপশনটি বেছে নিতে হবে।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পঅন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 3:22 PM IST
  • জেলা নির্বাচন করার পর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর খুলে যাবে আবেদন ফর্ম, যেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ধাপে ধাপে আবেদন সম্পন্ন করা যাবে।

অবশেষে চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’-র অনলাইন আবেদন প্রক্রিয়া। শুক্রবার রাত থেকেই রাজ্য সরকারের নির্ধারিত পোর্টাল https://socialregistry.wb.gov.in/-এ আবেদন শুরু হয়েছে। এই পোর্টালে ঢুকলেই দু’টি বিকল্প দেখা যাচ্ছে, Citizen/Family Login এবং Department Officer Login। আবেদনকারীদের প্রথম অপশনটি বেছে নিতে হবে।

জেলা নির্বাচন করার পর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর খুলে যাবে আবেদন ফর্ম, যেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ধাপে ধাপে আবেদন সম্পন্ন করা যাবে। তবে একাধিক আবেদন রুখতে একটি মোবাইল নম্বর দিয়ে একজনই আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

আবেদনের জন্য ভোটার কার্ড বা এপিক নম্বর বাধ্যতামূলক। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে সেই তথ্যও উল্লেখ করতে হবে। পাশাপাশি আধার কার্ড, রেশন কার্ড, আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আয়ের প্রমাণপত্র ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।

ফর্মে পরিবারের সব সদস্যের আধার ও ভোটার তথ্য, জন্মতারিখ, মোবাইল নম্বর, ডিজিটাল রেশন কার্ডের তথ্য দিতে হবে। পাশাপাশি পরিবারের জমির পরিমাণ, বাড়ির ধরন, মিউটেশন সংক্রান্ত তথ্যও উল্লেখ করতে হবে। কারও নামে চার চাকার গাড়ি থাকলে তার তথ্য, আয়কর ও জিএসটি সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যবিমার বিবরণ এবং পরিবারের সদস্যদের পেশার তথ্যও দিতে হবে।

সরকার জানিয়েছে, এটি একটি বিস্তৃত সামাজিক তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া, যাতে প্রকৃত উপভোক্তারা সুবিধা পান।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রথম দিনেই ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয়েছে।

অনলাইন ও অফলাইন, দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। আগামী ৯০ দিন এই আবেদন প্রক্রিয়া চলবে। একই সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও চালু থাকবে বলে জানানো হয়েছে। আবেদন সময়সীমা শেষ হলে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement