Advertisement

Old Woman & Annapurna Scheme: ৬০ পেরোলে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা মিলবে না? কী বলছে নবান্ন, জেনে নিন

আগামী ১ জুন থেকে শুরু হবে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা ৩ হাজার টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ক্যাবিনেট বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার।

বয়স্ক মহিলারা  অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না?বয়স্ক মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 4:27 PM IST

আগামী ১ জুন থেকে শুরু হবে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা ৩ হাজার টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ক্যাবিনেট বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। 

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপির হেভিওয়েট নেতারা এবং প্রার্থীরা রাজ্যের মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার করে  টাকা দেওয়া হবে। বিধানসভা নির্বাচনে বিপুল আসন জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার রাজ্যের মহিলারা পেতে চলেছেন সেই টাকা। ১ জুন থেকেই অন্নপূর্ণা যোজনা, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। 

অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা সরাসরি পাবেন অন্নপূর্ণা যোজনা। আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, সেখানেই ঢুকবে টাকা। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, আর নতুন করে আবদেন করবেন, তাঁদের জন্য ১ লা জুন থেকে আবেদন করার জন্য খোলা হচ্ছে  অন্নপূর্ণা যোজনা পোর্টাল (Annapurna Yojana Portal)। কিন্তু যাদের বয়স ৬০ পেরিয়েছে তাদের কী হবে? তারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? উঠছে প্রশ্ন।  

লক্ষ্মীর ভাণ্ডারে নাম ছিল। বয়স ৬০ পেরিয়েছে? আপনার নাম স্বাভাবিক ভাবেই বার্ধক্যভাতায় উঠে যাবে। সরকারি যা নিয়ম তাতে কাউকে কোথাও যেতে হবে না, বয়স ৬০ পেরোলে নাম বার্ধক্য ভাতাতে স্বাভাবিক নিয়মেই উঠে যাবে। এভাবে একাধিক জনের নাম ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্যভাতায় উঠে গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য থাকবে। 

প্রসঙ্গত, বার্ধক্য ভাতাও দ্বিগুণ করেছে রাজ্য সরকার। বর্তমানে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা  পান প্রবীণ নাগরিকরা। এবার তা বেড়ে ২,০০০ টাকা হতে চলেছে। ১ জুন থেকেই এই ভাতা বাড়তে চলেছে।  ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর সুবিধা পাবেন। যাঁদের ৬০ বছর পেরিয়ে যাবে, তাঁরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন।

Advertisement

আবেদন করার যোগ্যতা
বার্ধক্য ভাতা প্রকল্পর সাহায্য পাওয়ার জন্য আবেদনকারী অবশ্যই ৬০ বছরের ঊর্ধ্বে হতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত ব্যক্তি বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করবেন তাঁদের কিছু নথি দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে লাগবে ওই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর নথি। প্যান কার্ড না থাকলেও আবেদন করা যাবে।

Read more!
Advertisement
Advertisement