Advertisement

প্রতিদিন দু'কাপ চায়ের টাকা জমান, আজীবন পাবেন সরকারি পেনশন, রয়েছে ধামাকাদার স্কিম

APY স্কিমে বিনিয়োগ করে নিশ্চিত পেনশন পেতে পারেন কোনও ব্যক্তি। দিনে মাত্র দুটি চা খাওয়ার টাকা জমালেই মাসে ৫০০০ টাকার পেনশন পাওয়া যেতে পারে। সবচেয়ে বড় সুবিধা হল আজীবন অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই পেনশন পাওয়া যাবে।

আজীবন পাবেন সরকারি পেনশনআজীবন পাবেন সরকারি পেনশন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 12:13 PM IST
  • বয়সকালে অবসর নেওয়ার পর কীভাবে সংসার চলবে?
  • দিনে মাত্র ১৯ টাকা জমাতে পারলেই, মাসে পাবেন ৫০০০ টাকা
  • আজীবন অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই পেনশন পাওয়া যাবে।

বয়সকালে অবসর নেওয়ার পর কীভাবে সংসার চলবে, উপার্জন হবে কী করে, তা নিয়ে সকলেই চিন্তায় থাকেন। তবে অবসরের চিন্তা দূর করার জন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের একটু দুর্দান্ত স্কিম। যার আওতায় বিনিয়োগ করে নিশ্চিত পেনশন পেতে পারেন কোনও ব্যক্তি। দিনে মাত্র দুটি চা খাওয়ার টাকা জমালেই মাসে ৫০০০ টাকার পেনশন পাওয়া যেতে পারে। সবচেয়ে বড় সুবিধা হল আজীবন অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই পেনশন পাওয়া যাবে।

বিশেষ বিষয় হল অটল পেনশন যোজনা ২০২৫ সালের ৯ মে চালু করা হয়। প্রথম থেকেই এই স্কিমে গ্রাহকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, শুধু গত সপ্তাহেই গ্রাহক সংখ্যা ৯ কোটি ছাড়িয়ে গিয়েছে।

কত টাকা পেনশন পাওয়া যাবে?

অটল পেনশন যোজনার আওতায় কোনও ব্যক্তি ১০০০, ২০০০, ৩০০০ , ৪০০০ বা ৫০০০ টাকা পেনশন পেতে পারেন। তবে সূত্রের দাবি, সরকার ১০ হাজার টাকার পেনশন চালু করার কথাও ভাবনা চিন্তা করছে।

বার্ধক্যে টাকা নিয়ে দুশ্চিন্তা থাকবে না

পেনশনকে অসবরের সময়ে 'ভরসার লাঠি' হিসেবে মনে করা হয়, কারণ এটি একটি নিয়মিত আয়, যা আর্থিক সমস্যা এড়াতে সাহায্য করে এবং আপনার দৈনন্দিন বা প্রয়োজনীয় খরচের জন্য অন্যের উপর নির্ভরশীল করে তোলে না। এই অটল পেনশন যোজনায় অল্প অল্প বিনিয়োগ করে এখনই আপনার অবসরকালীন পরিকল্পনা শুরু করতে পারেন, যা আজীবন পেনশন কনফার্ম করবে।

বিনিয়োগ এবং বয়সসীমা জানুন

এপিওয়াই (APY) যোজনায় সরকার নিজেই পেনশনের গ্যারান্টি দেয়। বিনিয়োগের জন্য বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পেনশনের সুবিধা পেতে হলে ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে হবে। উদাহরণ হিসেবে বুঝুন- আপনার বয়স ৩০ বছর এবং মাসিক পেনশনের জন্য ৫০০০ টাকার নির্ধারিত পরিমাণ জমা করছেন। তাহলে আপনাকে পরবর্তী ৩০ বছর অর্থাৎ ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যেতে হবে। এরপর সরকার আজীবন পেনশনের ব্যবস্থা করবে।

Advertisement

মাত্র দু'কাপ চায়ের টাকা জমান

প্রতিদিন মাত্র দু'কাপ চা বাঁচিয়ে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫,০০০ টাকা পেনশন পাওয়া যেতে পারে। হিসাবটা বেশ সহজ। যদি কোনও ব্যক্তি ৩০ বছর থেকে এই স্কিমে টাকা জমাতে শুরু করেন তবে, তাঁকে প্রতি মাসে ৫৭৭ টাকা জমা দিতে হবে। দৈনিক হিসাবে ভাগ করলে এই টাকা দাঁড়ায় মাত্র  ১৯ টাকার সামান্য বেশি বা প্রতিদিন প্রায় ২০ টাকা। এক কাপ চায়ের দাম সাধারণত ১০ টাকা, এমন দু'কাপ চা কম খেলেই প্রতিদিন ২০ টাকা করে জমিয়ে অটল পেনশন স্কিমে মাসে ৫৭৭ টাকা জমা করা যেতে পারে। যার ফলে ৬০ বছরের পর প্রতি মাসে ৫০০০ টাকা পেনশন পাওয়া যাবে। 


 

Read more!
Advertisement
Advertisement