Advertisement

LPG Gas Delivery Complaint: গ্যাস ডেলিভারির সময় বাড়তি টাকা চাইছে? Indane, HP, Bharat Gas-এ অভিযোগ জানানোর নম্বর

গ্যাসের জন্য কি বাড়তি টাকা দাবি করছে ডেলিভারি বয়? আপনার সঙ্গে এই নিয়ে ঝামেলাও হয়েছে? তাহলে এবার অভিযোগ জানান ইন্ডেন, এইচপি এবং ভারত গ্যাসে। জেনে নিন নম্বর।

গ্যাস ডেলিভারির সময় বাড়তি টাকা চাইলে কী করবেন?গ্যাস ডেলিভারির সময় বাড়তি টাকা চাইলে কী করবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2026,
  • अपडेटेड 2:21 PM IST
  • গ্যাসের জন্য কি বাড়তি টাকা দাবি করছে ডেলিভারি বয়?
  • আপনার সঙ্গে এই নিয়ে ঝামেলাও হয়েছে?
  • এবার অভিযোগ জানান ইন্ডেন, এইচপি এবং ভারত গ্যাসে

এখন সবার বাড়িতেই রয়েছে রান্নার এলপিজি গ্যাস। গ্যাসেই হয় রান্না। তবে অনেকেই অভিযোগ করে থাকেন, গ্যাস ডেলিভারির সময় ডেলিভারি বয় আলাদা করে টাকা চান। গ্যাসের দাম দেওয়ার পরও আলাদা করে ২০, ৩০, ৫০ টাকা দাবি করে থাকেন। আর এমনটা ইন্ডেন, এইচপি, ভারত গ্যাস, সব সংস্থার ডেলিভারি বয়ই করে থাকেন বলে অভিযোগ। এখন প্রশ্ন হল, এই বাড়তি টাকা দেওয়া কি আদৌ উচিত? এটাই কি নিয়ম? নাকি গ্যাস ডেলিভারিতে বাড়তি টাকা চাইলে কোথাও অভিযোগ জানিয়ে সুরহা পাওয়া যাবে? আর এই সব প্রশ্নের উত্তর জেনে নিন।

গ্যাস ডেলিভারির সময় বাড়তি টাকা দিতে হবে? 
আসলে এলপিজি গ্যাস ডেলিভারির ক্ষেত্রে কোনও রকম বাড়তি টাকা দেওয়া উচিত নয়। এটা একবারেই অনৈতিক। গ্যাস ডেলিভারিতে বাড়তি টাকা লাগলে সেটা বিলেই লেখা থাকে। তার বাইরে ডেলিভারি বয়কে কোনও টাকা দেওয়ার প্রয়োজন নেই। 

গ্যাস ডেলিভারির জন্য কত টাকা নিতে পারে সংস্থা?
এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সাধারণত গ্যাস এজেন্সির ওয়্যারহাউজ থেকে যদি গ্রাহকের বাড়ি ৫ কিমির মধ্যে হয়, তাহলে কোনও ডেলিভারি চার্জের নিয়ম নেই। তবে দূরত্ব যদি ৫ থেকে ১৫ কিমির মধ্যে হয়, তাহলে কিছু ক্ষেত্রে ২০ টাকা পর্যন্ত দিতে হতে পারে। যদিও এই টাকাটা আলাদা করে ডেলিভারি বয়কে দেওয়ার কথা নয়। বরং গ্যাসের বিলেই এই টাকার উল্লেখ থাকা উচিত। তাই এবার থেকে যদি ডেলিভারি বয় বিলের বাইরে কোনও টাকা চান, তাহলে সেটা আপনি না দিতে চাইতেই পারেন। কারণ, গ্যাসটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়াটা গ্যাস এজেন্সির দায়িত্বের মধ্যেই পড়ে।

কোথায় অভিযোগ জানাবেন? 
গ্যাস ডেলিভারির সময় বাড়তি টাকা চাইলে সবার প্রথমে গ্যাসের অফিসে যোগাযোগ করুন। তাঁদের সমস্যার কথা বলুন। তাঁরা নিশ্চয়ই কোনও ব্যবস্থা নেবেন। যদি এটাতে কাজ নয়, তাহলে নির্দিষ্ট সংস্থায় যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে ইন্ডেন, এইচপি ও ভারত গ্যাসের আলাদা নম্বর রয়েছে। সেই নম্বরে ফোন করে অভিযোগ জানান।

Advertisement
  • ইন্ডেন গ্যাসের অভিযোগ জানানোর নম্বর- ৭৭১৮৯৫৫৫৫৫
  • ভারত গ্যাসের অভিযোগ জানানোর নম্বর- ১৮০০২২৪৩৪৪
  • এইচপি গ্যাসের অভিযোগ জানানোর নম্বর-৯২২২২০১১২২
  • এছড়া চাইলে ১৮০০২৩৩৩৫৫৫ নম্বরে ফোন করেও অনায়াসে অভিযোগ দায়ের করা যায়।

সোশ্যাল মিডিয়াতেই জানান অভিযোগ
আপনি চাইলে সমাজ মাধ্যমেও নিজের অভিযোগ জানাতে পারেন। সেখানেও সুরহা পাওয়া যাবে। এক্ষেত্রে ফেসবুক বা এক্স-এ সমস্যার কথা লিখে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রককে @MoPNG_eSeva লিখে ট্যাগ করতে পারেন। তাহলেই কাজ হবে। 


নিয়মিত গ্যাস সার্ভিস করান
মাথায় রাখবেন, গ্যাস নিয়মিত সার্ভিস করা খুবই জরুরি। নইলে বিপদ হতে পারে। আগুন ধরতে পারে। তাই বিশেষজ্ঞরা নিয়মিত গ্যাসের সার্ভিস করানোর পরামর্শ দেন। নিয়মিত গ্যাসের পাইপ এবং বার্নার বদলাতে বলেন।

 

Read more!
Advertisement
Advertisement