
বুড়ো বয়সটা নিশ্চিন্তে কাটাতে কে না চায় বলুন তো। যারা সরকারি চাকরি করে অবসরের পর পেনশন বা অন্য কোনও বিনিয়োগের মাধ্যমে আর্থিক সহায়তা হয়ে যায়। কিন্তু বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করে, তাদের কাছে এরকম কোনও ব্যস্থা থাকে না। যদি আপনি সরকারি চাকরি না করেন আর এটাও চান যে ৬০ বছর বয়সের পর প্রতিমাসে পেনশন, তাহলে কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনা (Atal Pension Yojona) এদের জন্য লাভদায়ক। এই যোজনা থেকে আপনি প্রতিমাসে ৫ হাজার টাকা করে পেনশন পাবেন। আসুন এই যোজনার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
অটল পেনশন যোজনা আসলে কী?
কেন্দ্র সরকার ২০১৫ সালে এই অটল পেনশন যোজনা চালু করে। অটল পেনশন যোজনার অধীনে, বয়স এবং নির্বাচিত পেনশনের উপর ভিত্তি করে এখানে খাতা খুলতে হয়। এই প্রকল্পের অধীনে, ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। অটল পেনশন যোজনা ৬০ বছর বয়সের পরে সর্বোচ্চ মাসিক ৫,০০০ টাকা পেনশন পেতে পারে।
প্রতিমাসে কত পেনশন পাবেন?
অটল পেনশন যোজনার অধীনে, একজন ব্যক্তিকে তার বয়স এবং পেনশন প্ল্যানের উপর ভিত্তি করে প্রিমিয়ার দিতে হয়। এই স্কিমটি ৫টি পেনশন প্রকল্পের বিকল্প প্রদান করে, যেখানে মাসিক পেনশন হিসাবে যথাক্রমে ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ এবং ৫০০০ টাকা পাওয়া যায়। সুতরাং, বাধর্ক্যে আপনি যে পেনশন পাবেন তা আপনার বেছে নেওয়া পেনশন প্ল্যানের উপর নির্ভর করে। এটি এভাবে ব্যাখা করা যেতে পারে, যদি কোনো ব্যক্তি ১৮ বছর বয়সে অটল পেনশন যোজনায় যোগদান করেন এবং ৫,০০০ টাকার পেনশন প্ল্যান বেছে নেন, তবে তাকে প্রতি মাসে ₹২১০ টাকা জমা দিতে হবে। যদি কোনো ব্যক্তির বয়স ৩০ বছর হয় এবং তিনি ₹৫,০০০ টাকার পেনশন প্ল্যান বেছে নেন, তবে তাকে মাসিক ₹৫৭৭ টাকা প্রিমিয়াম দিতে হবে। ৪০ বছর বয়সে ৫,০০০ টাকা পেনশন পেতে হলে প্রতিমাসে আপনাকে ১,৮৫৪ টাকা প্রিমিয়াম দিতে হবে।
কারা যোগ্য?
অটল পেনশন যোজনার সুবিধা পাওয়ার প্রথম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই একজনকে ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম এবং ৪০ বছরের বেশি বয়সীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এই প্রকল্পের সুবিধা পেতে, প্রয়োজনীয় শনাক্তকরণ এবং কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। অটল পেনশন যোজনার জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা জরুরি।
ব্যাঙ্কে বা পোস্ট অফিসে কীভাবে আবেদন করবেন?
-অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমে ব্যাঙ্কের শাখায় বা পোস্ট অফিসে যেতে হবে।
-এরপরে, আপনাকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে অটল পেনশন যোজনার ফর্ম নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
-এটি করার পর ব্যাঙ্ক আপনার কেওয়াইসি সম্পন্ন করবে।
-এরপর ব্যাঙ্ক থেকে উপলব্ধ পেনশন যোজনার সঙ্গে সংযুক্ত হয়ে যাবে।
-এরপর নির্বাচিত পেনশন বিকলিপ অনুযায়ী, প্রতিমাসে আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।
বাড়ি থেকে কীভাবে আবেদন?
-অটল পেনশন যোজনার সুবিধা পেতে হলে enps.nsdl.com/eNPS/NationalPensionSystem এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
-এরপরে, আপনাকে APY অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার আধার কার্ডের বিবরণ প্রবেশ করাতে হবে।
-এরপর আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত নম্বরে একটি ওটিপি আসবে, সেটা দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকউন্টের তথ্য দিন।
-অ্যাকাউন্ট যাচাইয়ের পর আপনাকে জানাতে হবে আপনি কত পেনশন পেতে চান এবং মনোনীত ব্যক্তির বিবরণ দিতে হবে।
-এরপর আপনাকে ই-স্বাক্ষর করতে হবে। যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হলে, এই প্রকল্পে রেজিস্ট্রার সম্পন্ন হবে।