Advertisement

এক চার্জে চলবে ১৬১ কিমি, নয়া Ather Konarc স্কুটারে কী কী ফিচার, দাম কত?

Ather-এর EL প্ল্যাটফর্ম-এর উপর তৈরি হয়েছে Konarc। স্কুটারটিতে রাইডিং কমফোর্ট দারুণ। সেই সঙ্গে এটির নানাবিধ সুবিধা রয়েছে। সামনে ৯০ মিমি এবং পিছনে ১০০ মিমি সাসপেনশন ট্র্যাভেল রয়েছে। এর হুইলবেস ১,৩৫২ মিমি, যা Ather-এর বর্তমান স্কুটারগুলির মধ্যে সবচেয়ে লম্বা।

Ather KonarcAther Konarc
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2026,
  • अपडेटेड 9:48 AM IST
  • Ather-এর EL প্ল্যাটফর্ম-এর উপর তৈরি হয়েছে Konarc
  • মনে ৯০ মিমি এবং পিছনে ১০০ মিমি সাসপেনশন ট্র্যাভেল রয়েছে
  • এর হুইলবেস ১,৩৫২ মিমি,

ভারতে এখন বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। আর যেই সব সংস্থাগুলি ইলেকট্রিক স্কুটার বানায়, তাদের মধ্যে অন্যতম হল Ather Energy। আর এই সংস্থা ভারতে নতুন Konarc ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ টাকা থেকে। যদিও এটা বেঙ্গালুরুর এক্স-শোরুম প্রাইস। আপাতত স্কুটারটি তিনটি S ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। সেগুলি হল S 100, S 125 এবং S 161। এর পাশাপাশি আরও উন্নত ফিচার-সহ Konarc Z সিরিজ পরবর্তী সময়ে  বাজারে আনার প্ল্যান করছে Ather।

Ather-এর EL প্ল্যাটফর্ম-এর উপর তৈরি হয়েছে Konarc। স্কুটারটিতে রাইডিং কমফোর্ট দারুণ। সেই সঙ্গে এটির নানাবিধ সুবিধা রয়েছে। সামনে ৯০ মিমি এবং পিছনে ১০০ মিমি সাসপেনশন ট্র্যাভেল রয়েছে। এর হুইলবেস ১,৩৫২ মিমি, যা Ather-এর বর্তমান স্কুটারগুলির মধ্যে সবচেয়ে লম্বা।

স্কুটারটিতে সামনে ১৪ ইঞ্চি এবং পিছনে ১২ ইঞ্চির চাকা রয়েছে। যার ফলে ব্যালেন্স নিয়ে আলাদা করে চিন্তা করার প্রয়োজন নেই। 

Ather Konarc-এর ব্যাটারি ও রেঞ্জ
এন্ট্রি-লেভেল Konarc S 100-এ রয়েছে ২.১kWh ব্যাটারি। অন্যদিকে S 125 এবং S 161 ভ্যারিয়েন্টে রয়েছে যথাক্রমে ২.৭kWh এবং ৩.৫kWh ব্যাটারি প্যাক।

S 100-এর সর্বোচ্চ পাওয়ার ৪kW। S 125 এবং S 161-এ সর্বোচ্চ পাওয়ার ৪.৭kW। তিনটি ভ্যারিয়েন্টেই সর্বোচ্চ টর্ক ১৬Nm।

রেঞ্জ কত?
এই বিষয়টারও হিসেব দিয়েছে Ather। তারা জানিয়েছে TrueRange অনুযায়ী, S 100, S 125 এবং S 161-এর রেঞ্জ যথাক্রমে ৮০ কিমি, ১০০ কিমি এবং ১৩০ কিমি।

চার্জিংয়ে কত সময় লাগবে?
Konarc-এ রয়েছে ৪৫০W অনবোর্ড চার্জার। এর সঙ্গে ৯০০W অফ-বোর্ড চার্জার ব্যবহার করলে মোট চার্জিং পাওয়ার দাঁড়ায় ১.৩৫kW।

স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে S 100 ৪ ঘণ্টা সময় নেবে। আর S 125 ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় নেবে। ৫ ঘণ্টা ৪০ মিনিট সময় নেবে S 161।

যদিও Ather-এর দাবি, মাত্র ১০ মিনিট চার্জ করলেই S 100-এ ১৩ কিমি, S 125 ও S 161-এ ১৫ কিমি পর্যন্ত রেঞ্জ মিলবে। 

Advertisement


ফিচার কী কী রয়েছে?
এই স্কুটারের ফিচারের দিকেও নজর রেখেছে সংস্থাটি। এক্ষেত্রে Konarc-এ রয়েছে ৩১ লিটারের আন্ডার-সিট স্টোরেজ। সঙ্গে রয়েছে ১৮W USB Type-C চার্জিং পোর্ট এবং আন্ডার-সিট লাইট।

Park Assist Reverse ফিচারও রয়েছে এটিতে। এই ফিচার স্কুটারটিকে পিছনের দিকে সরাতে সাহায্য করে। এছাড়া AutoHold ফিচার ট্রাফিক সিগন্যাল বা অন্য কোনও জায়গায় দাঁড়ানোর সময় স্কুটারটিকে স্থির রাখতে সাহায্য করে।

S 100-এ রয়েছে ৪.২ ইঞ্চির DeepView ডিসপ্লে। S 125 এবং S 161-এ পাওয়া যায় আরও বড় ৭ ইঞ্চির ডিসপ্লে।

এছাড়া Ather Connect-এর মাধ্যমে স্কুটার চুরির থেকে রক্ষা পাবেন। শুধু তাই নয়, এতে রাইড স্ট্যাটিসটিক্স, Find My Scooter এবং দূর থেকে চার্জিং স্ট্যাটাস দেখার মতো ফিচার পাওয়া যাবে।

দাম কত হতে চলেছে? 
Konarc S 100-এর  দাম রয়েছে ১ লক্ষ টাকা। Konarc S 125-এর দাম হচ্ছে ১.২২ লক্ষ টাকা। এছাড়া Konarc S 161-এর দাম রাখা হয়েছে ওই ১.৪৫-এর আশপাশে।  

 

Read more!
Advertisement
Advertisement