Advertisement

ATM Charge: এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়ল, কোন ব্যাঙ্কের গ্রাহকদের পকেটে চাপ?

অনলাইন লেনদেনের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় পারতপক্ষে ATM যান না বহু মানুষই। তবে এবার ATM-এ চার্জ বাড়াল একটি সরকারি ব্যাঙ্ক।

এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়লএটিএম থেকে টাকা তোলার খরচ বাড়ল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Sep 2026,
  • अपडेटेड 4:57 PM IST
  • একটি সরকারি ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার চার্জ আপডেট করেছে।
  • এই চার্জটি ১ সেপ্টেম্বর থেকেই সারা দেশজুড়ে লাগু করা হয়েছে।
  • ব্যাঙ্কটি সেভিংস অ্যাকাউন্টের বিনামূল্যে ATM লেনদেনের মাসিক সীমা কমিয়ে দিয়েছে।

দেশজুড়ে ATM-এর ব্যবহার ক্রমশই কমছে।  বহু এটিএম এখন প্রায় বন্ধ। কারণ সাধারণ মানুষ UPI-তেই কাজ সারছেন। অনলাইন লেনদেনের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় পারতপক্ষে ATM যান না বহু মানুষই। তবে এবার এটিএম সংক্রান্ত নিয়মে আনা হল পরিবর্তন। একটি সরকারি ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার চার্জ আপডেট করেছে।

এই চার্জটি ১ সেপ্টেম্বর থেকেই সারা দেশজুড়ে লাগু করা হয়েছে। এখানে বলা হচ্ছে কানারা ব্যাঙ্কের বিষয়ে। ব্যাঙ্কটি সেভিংস অ্যাকাউন্টের বিনামূল্যে ATM লেনদেনের মাসিক সীমা কমিয়ে দিয়েছে। এছাড়াও, পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে চার্জের পরিমাণও বাড়ানো হয়েছে।

এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়ানো হয়েছে

কানারা ব্যাঙ্কের ATM থেকে আগে বিনামূল্যে মাসে ৬ বার টাকা তোলা যেত। কিন্তু, এখন সেই সীমা কমিয়ে ৫ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। এই সীমা মূলত কার্ড পাঞ্চিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য।

কত টাকা চার্জ করা হয়েছে?

যদি কানারা ব্যাঙ্কের কোনও গ্রাহক এটিএম-এ বিনামূল্যে লেনদেনের সংখ্যা পার করে যাওয়ার পরেও ATM থেকে টাকা তোলেন, তাহলে প্রতি লেনদেনের জন্য জিএসটি সহ ২৩ টাকা চার্জ করা হবে। আগে এই পরিমাণ ছিল ২০ টাকা। এছাড়াও, যদি কোনও ব্যক্তি টাকা না তোলেন, কিন্তু মাসিক ৫টি সীমা পার করার পরে মেশিনে কার্ড পাঞ্চ করে ব্যালেন্স দেখেন বা পরিষেবা নেন, সেক্ষেত্রে ৫ টাকা চার্জ করা হবে।

অ্যাকাউন্টে পর্যাপ্ত  পরিমাণ ফান্ড না থাকলেও ব্যর্থ লেনদেনের ওপর চার্জও বাড়িয়েছে কানারা ব্যাঙ্ক। এছাড়াও, ব্যাঙ্কটি  স্ট্যান্ডার্ড, প্ল্যাটিনাম, বিজনেস, সিলেক্ট এবং ওয়ার্ল্ড কার্ডের মতো ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হয়ে যাওয়ার পর  গ্রিন পিন জেনারেশনের চার্জ ২৩ টাকা থেকে কমিয়ে করেছে ৫ টাকা।

 

Read more!
Advertisement
Advertisement