Advertisement

August Deadline: হাতে মাত্র ২ দিন, LPG-সহ ITR-এর ডেডলাইন ফুরোচ্ছে সোমবারই

LPG e KYC: অগাস্ট মাসের শেষ দিনে ডেডলাইন রয়েছে একাধিক কাজের। LPG ই-কেওয়াইসি থেকে শুরু করে ITR ডেডলাইনের মতো গুরুত্বপূর্ণ এমন কাজ রয়েছে, যা মিস করলে লোকসান হতে পারে।

LPG-সহ ITR-এর ডেডলাইন ফুরোচ্ছে সোমবারইLPG-সহ ITR-এর ডেডলাইন ফুরোচ্ছে সোমবারই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 8:58 AM IST
  • ১ সেপ্টেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হবে।
  • তার আগে এমন কিছু কাজ রয়েছে, যার ডেডলাইন রয়েছে ৩১ অগাস্ট।
  • এর মধ্যে রয়েছে LPG থেকে শুরু করে ITR দাখিল করার মতো জরুরি বিষয়ও।

আজ বাদে কাল শেষ হচ্ছে অগাস্ট মাস। দেখতে দেখতে ২০২৬ সালের আট নম্বর মাসও পেরিয়ে যাচ্ছে, আর নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক আর্থিক বিষয়ে আসছে পরিবর্তন। আগামী ১ সেপ্টেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হবে। তবে তার আগে এমন কিছু কাজ রয়েছে, যার ডেডলাইন রয়েছে ৩১ অগাস্ট। অর্থাৎ আগামীকালের মধ্যে এই কাজ করতেই হবে। এর মধ্যে রয়েছে LPG থেকে শুরু করে ITR দাখিল করার মতো জরুরি বিষয়ও।

আজই ITR ফাইল করুন

যদি আপনার কোনও ব্যবসা থাকে বা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, তবে আপনার ITR ফাইল করার শেষ তারিখ ৩১ অগাস্ট। যে সব করদাতা আইটিআর ৩, আইটিআর ৪, আইটিআর ৫ এবং আইটিআর ৭ ফাইল করেন, তাদের অবশ্যই ৩১ অগাস্টের মধ্যে আইটিআর ফাইল করতে হবে। তবে যদি কোনও ব্যক্তি আইটিআর-১ বা আইটিআর-২ ফাইল ইতিমধ্যেই করে থাকেন তবে চিন্তার কোনও কারণ নেই। কারণ এক্ষেত্রে শেষ তারিখ ছিল ৩১ জুলাই। 

পুরোনো কর ব্যবস্থা বেছে নেওয়ার শেষ সুযোগ

যদি কোনও করদাতা পুরোনো কর ব্যবস্থা বেছে নিয়ে কর বাঁচাতে চান, তবে এক্ষেত্রেও শেষ তারিখ রয়েছে ৩১ অগাস্ট। এক্ষেত্রে আইটিআর (ITR) সংশোধন করার সময়  ফর্ম ১০-আইইএ (Form 10-IEA) দাখিল করতে হবে।

LPG e-KYC

এলপিজি ই-কেওয়াইসি করতে বহুদিন থেকেই বলে আসছে গ্যাস কোম্পানিগুলি। চলতি মাসেই ইতিমধ্যে দু'বার এই e-KYC-র মেয়াদ বৃদ্ধিও করা হয়েছে। ৩১ অগাস্ট এক্ষেত্রেও শেষ দিন রয়েছে। এটি না করলে ১ সেপ্টেম্বর থেকে ভর্তুকি ছাড়া প্রায় দ্বিগুণ দামে গ্যাস সিলিন্ডার কিনতে হতে পারে। যারা উজ্জ্বলা যোজনায় যুক্ত আছেন, তাঁরা সেই সুবিধা হারাতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement