Advertisement

FD-তে সুদের হার বাড়াল Axis Bank, কারা কত টাকা বেশি পাবেন?

Axis Bank FD Rate: ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল দেশের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক। কাদের জন্য সুদের হার কত টাকা বাড়ল? জেনে নেওয়া যাক।

FD-তে সুদের হার বাড়াল Axis BankFD-তে সুদের হার বাড়াল Axis Bank
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Sep 2026,
  • अपडेटेड 12:15 PM IST
  • ফিক্সড ডিপোজিটে এবার সুদের হার বাড়িয়ে দিল দেশের প্রাইভেট সেক্টরের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক Axis Bank।
  • গত ২৬ অগাস্ট থেকে এই নয়া সুদের হার কার্যকর করা হয়েছে।
  • নতুন সুদের হার দেখে নেওয়া যাক।

ফিক্সড ডিপোজিটে এবার সুদের হার বাড়িয়ে দিল দেশের প্রাইভেট সেক্টরের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক Axis Bank। তবে সাধারণ ভারতীয় গ্রাহক না, বরং NRI-দের জন্য এবার সুদের হার বৃদ্ধি করল ব্যাঙ্কটি। গত ২৬ অগাস্ট থেকে এই নয়া সুদের হার কার্যকর করা হয়েছে। 

Axis ব্যাঙ্ক NRI গ্রাহকদের জন্য মূলত দুই ধরনের ফিক্সড ডিপোজিট অফার করে। একটি হল এনআরআই ফিক্সড ডিপোজিট ও অপরটি হল এনআরআই ফিক্সড ডিপোজিট প্লাস। এই দুটির মধ্যে মূল পার্থক্য হল মেয়াদপূর্তির আগে টাকা তোলার সুবিধা এবং সুদের হার।

NRI ফিক্সড ডিপোজিটে  কত সুদ?

২৬ অগাস্টের নতুন সুদের হার অনুযায়ী, ৩ কোটি টাকার কম টাকার ক্ষেত্রে ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদের জন্য ৬.২৫% থেকে ৬.৫০% পর্যন্ত সুদের হার অফার করা হচ্ছে।

৩ কোটি টাকার বেশি এবং ৫ কোটি টাকা পর্যন্ত ফান্ডের ক্ষেত্রে বেশিরভাগ মেয়াদের জন্য সাধারণত ৬.১৫% হারে সুদ পাওয়া যায়। ৫ কোটি টাকার বেশি আমানতের উপর সাধারণত ৬.২০% থেকে ৬.৫০% এর মধ্যে সুদ পাওয়া যায়। ১ বছর থেকে ১০ দিনের মেয়াদের জন্য সর্বোচ্চ সুদের হার ৬.৫০%, অন্যদিকে ৫ বছর থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদী আমানতের ক্ষেত্রেও সর্বোচ্চ ৬.৫০% হারে সুদ পাওয়া যাচ্ছে।

NRI ফিক্সড ডিপোজিট প্লাসে কত সুদ?

অ্যাক্সিস ব্যাঙ্কের NRI ফিক্সড ডিপোজিট প্লাস FD-টি ৩ কোটি টাকা বা তার বেশি পরিমাণ জমা করার জন্যই করা যায়। এই FD-তে  সুদের হার বেশি। তবে এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। বিনিয়োগকারীরা মেয়াদপূর্তির আগে তাদের ফিক্সড করা টাকা তুলতে পারবেন না। 

 এই স্কিমে ৩ কোটি টাকা বা তার বেশি এনআরই ডিপোজিটের উপর বিভিন্ন মেয়াদ অনুযায়ী সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমে মেয়াদপূর্তির আগে এফডি তোলার কোনো সুবিধা নেই। ৩ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ডিপোজিটের উপর সমস্ত মেয়াদের জন্য ৬.৩৫% সুদ দেওয়া হচ্ছে। ৫ কোটি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত ডিপোজিটের উপর ১ বছর থেকে ১৫ মাসের জন্য ৬.৬০% সুদ দেওয়া হচ্ছে এবং এর পরে সুদের হার ৬.৪০% থেকে ৬.৫০%। অন্যদিকে, ২৫ কোটি টাকার বেশি ডিপোজিটের উপর ১ বছর থেকে ১৫ মাসের জন্য সর্বোচ্চ ৬.৭০% সুদ দেওয়া হচ্ছে। ১৫ মাসের বেশি মেয়াদের জন্য সুদের হার ৬.৫৫% থেকে ৬.৬০% এর মধ্যে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement