Advertisement

Ayushman Bharat Suvendu Announcement: রাজ্যের ৪০ লক্ষ সিনিয়র সিটিজেনকে বড় উপহার, ১৬ অগাস্ট থেকেই আয়ুষ্মান কার্ড বিলি,আপনি পাবেন?

আজ ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরে শুভেন্দু ঘোষণা করেছিলেন, তিনি প্রতি মাসেই উত্তরবঙ্গ সফর করবেন। এদিন একাধিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। পাশাপাশি সিকিমের সমরদুং টালেনে দুর্ঘটনায় প্রাণ হারানো রাজ্যের ১১ জন শ্রমিকের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি।

আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট দিলেন শুভেন্দুআয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট দিলেন শুভেন্দু
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 2:37 PM IST

আজ ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরে শুভেন্দু ঘোষণা করেছিলেন, তিনি প্রতি মাসেই উত্তরবঙ্গ সফর করবেন।  এদিন একাধিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। পাশাপাশি সিকিমের সমরদুং টালেনে দুর্ঘটনায় প্রাণ হারানো  রাজ্যের ১১ জন শ্রমিকের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণাও করেন। সেইসঙ্গে তিনি আয়ুষ্মান কার্ড নিয়েও বড় দাবি করেন। জানিয়ে দেন আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে আয়ুষ্মান কার্ড বিলি শুরু হবে। বাংলার সত্তোরোর্ধ ৪০ লক্ষ সিনিয়র সিটিজেনের সকলেই এই কার্ডের সুবিধা পাবেন।

প্রসঙ্গত, ১৬ অগাস্ট এখন থেকে বাংলায় আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ১৬ অগাস্ট আর 'খেলা হবে দিবস' হিসেবে পালিত হবে না। কেন্দ্রের আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিনে রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিনও পূর্ণ হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ১৬ অগাস্ট কলকাতার ইতিহাসে একটি কালো দিন। ১৯৪৬ সালের এই দিনেই তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে 'ডাইরেক্ট অ্যাকশন ডে'-র প্রেক্ষিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যা ইতিহাসে 'গ্রেট ক্যালকাটা কিলিংস' নামে পরিচিত। তাঁর অভিযোগ, আগের তৃণমূল সরকার এই দিনটিকেই 'খেলা হবে দিবস' হিসেবে পালন করত। বিজেপি সরকার সেই প্রথা বদলে এবার থেকে ১৬ অগাস্ট 'আয়ুষ্মান দিবস' হিসেবে পালন করবে। এদিন উত্তরবঙ্গে থেকে শুভেন্দু জানিয়ে দেন, ওই দিন থেকেই রাজ্যবাসীর জন্য আয়ুষ্মান কার্ড বিলি শুরু করবে প্রশাসন।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, রাজ্যের সত্তোরোর্ধ  সিনিয়র সিটিজেনরা সকলেই আয়ুষ্মান কার্ডের সুবিধা পাবেন। অর্থাৎ ৪০ লক্ষ প্রবীণ নাগরিক এই কার্ডের অধীনে ৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। বয়স যদি ৭০ বছর বা তার বেশি হয়, তাহলে তাঁর আর্থিক অবস্থা যাই হোক না কেন, তিনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। সেইসঙ্গে শুভেন্দু জানিয়ে দেন, যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছে না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। আয়ুষ্মানের মতো এই প্রকল্পেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ চিকিৎসার সুবিধা মিলবে। যেসব হাসপাতালে আয়ুষ্মানের চিকিৎসা হয়, সেই হাসপাতালগুলিতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাও গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য,  যাঁরা ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পাবেন না, তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন। 

Advertisement

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৭০ বছর বা তার বেশি বয়সী সমস্ত নাগরিক স্বয়ংক্রিয়ভাবে এই স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় আসবেন। এছাড়া যাঁরা যোগ্য, তাঁদেরও ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি, এতে রাজ্যের প্রায় ৭০ শতাংশ মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। বাকি ৩০ শতাংশ মানুষকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় আনা হবে। দুটি প্রকল্পই একসঙ্গে কার্যকর করা হবে। 
 

Read more!
Advertisement
Advertisement