Advertisement

Ayushman Card Eligibility: আপনি কি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন? জেনে নিন ঘরে বসে যাচাই করার পদ্ধতি

আয়ুষ্মান ভারত নিয়ে সোমবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। আপনি আদৌ আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কি না, তা যাচাই করা যাবে ঘরে বসেই। কীভাবে জানবেন আপনি আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবেন কি না, জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

আয়ুষ্মান ভারত কার্ড পাবেন? আয়ুষ্মান ভারত কার্ড পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 10:19 AM IST
  • আয়ুষ্মান ভারত নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর
  • আপনি আদৌ আয়ুষ্মান ভারত কার্ড পাবেন?
  • জেনে নিন ঘরে বসেই যাচাই করার পদ্ধতি

এবার আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনায় যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লিতে কেন্দ্রের ন্যাশনাল হেলথ অথরিটির (NHA) সঙ্গে মউ স্বাক্ষর করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার উপস্থিতিতে হবে এই মউ স্বাক্ষর। কত লক্ষ পরিবার এই সুবিধা পাবে? স্বাস্থ্যসাথী থাকলে কি আয়ুষ্মান কার্ড পাওয়া যাবে? 

কত পরিবার পাবে আয়ুষ্মান ভারত?
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বাংলার মোট ১ কোটি ৪৬ লক্ষ পরিবার পাবে আয়ুষ্মান ভারতের সুবিধা।

কী কী শর্ত রয়েছে?
আপনি আদৌ আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য যোগ্য কি না, তা আগে থেকে জানা প্রয়োজন। রাজ্যের তরফে জানানো হয়েছে, আপনি এই প্রকল্পের যোগ্য কিনা তা ফর্ম ফিলআপের সময়েই যাচাই করা হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরে বসেই অনলাইনে জেনে নিতে পারবেন যে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য কি না। 

কীভাবে যোগ্যতা যাচাই করবেন?
> প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in-এ যেতে হবে।
> স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনটি ক্লিক করতে হবে।
> মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর ফোনে প্রাপ্ত OTP দিয়ে লগইন করতে হবে। 
> স্ক্রিনে প্রকল্পের নাম, রাজ্যের নাম, জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনও সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে। 
> আধার নম্বর দিয়েই ভেরিফিকেশন হবে। 
> স্ক্রিনে আসা ক্যাপচা কোড দিতে হবে। 
> মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জানতে পারবেন আপনার নাম এই স্কিম তালিকায় রয়েছে কি না। যোগ্য হলে আপনার নাম, পরিবারের যোগ্য সদস্যদের বিবরণ স্ক্রিনে দেখাবে। 
আনুষ্ঠানিক লঞ্চ হওয়ার পরই বাংলার মানুষ এই যাচাই প্রক্রিয়া শুরু করতে পারবেন।  

আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কী কী?
আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা দেওয়া হয়। 

স্বাস্থ্যসাথী থাকলে আয়ুষ্মান মিলবে?
স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যাওয়া হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাঁদেরও সুযোগ থাকছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, কর্মসূত্রে বা শিক্ষার জন্য বাইরের রাজ্যে থাকা মানুষও পাবেন আয়ুষ্মান প্রকল্পের সুবিধা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement