Advertisement

Ayushman Bharat Online Apply: ৭০ ঊর্ধ্ব সকলেই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য, এভাবে Apply করুন

কীভাবে হাতে মিলবে আয়ুষ্মান ভারত কার্ড? বিশেষত প্রবীণরা কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন, তা নিয়ে অনেকেরই প্রশ্ন। জেনে নিন অনলাইন ও অফলাইনে অ্যাপ্লাই করার পদ্ধতি।

আয়ুষ্মান ভারত আবেদন আয়ুষ্মান ভারত আবেদন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 2:41 PM IST
  • কীভাবে হাতে মিলবে আয়ুষ্মান ভারত কার্ড?
  • প্রবীণরা কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন?
  • জেনে নিন অনলাইন ও অফলাইনে অ্যাপ্লাই করার পদ্ধতি

ইতিমধ্যেই রাজ্যে চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। সরকারি-বেসরকারি মিলিয়ে ১ হাজার ৯৩০টি হাসপাতালে এই পরিষেবায় বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ মিলছে। তবে অনেকের কাছেই এখনও স্পষ্ট নয়, কীভাবে হাতে মিলবে এই কার্ড। বিশেষত প্রবীণরা কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন, তা নিয়েও জিজ্ঞাসা রয়েছে। 

হাসপাতালে ভর্তির সময় আধার কার্ড দেখালে হাসপাতাল যাচাই করতে পারবে যে রোগী আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে চিকিৎসার জন্য যোগ্য কি না। যাঁদের স্বাস্থ্য সাথি কার্ড আছে কিন্তু এখনও আয়ুষ্মান ভারতে নাম স্থানান্তরিত হননি, তাঁরা তাঁদের স্বাস্থ্য সাথি কার্ড ব্যবহার করেই আপাতত ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানা গিয়েছে। 

আয়ুষ্মান ভারতের যোগ্যতার মাপকাঠি?
বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার (SPHH), অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার (PHH) এবং অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-র রেশন কার্ডধারীরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। পরিযায়ী শ্রমিক, গিগ কর্মী, পরিবহন ও পরিচ্ছন্নতা কর্মী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরাও যোগ্য বলে বিবেচিত। ৭০ বছর বা তার বেশি বয়সিদের জন্য যোগ্যতার কোনও সীমাবদ্ধতা নেই। 

কী কী কাগজপত্র লাগবে?
আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণ, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি, আয়ের শংসাপত্র, পারিবারিক পরিচয়পত্র লাগবে। 

 হাসপাতালগুলির তালিকা 
সুবিধাভোগী পোর্টালে (https://hem.nha.gov.in/search) তালিকাভুক্ত হাসপাতালগুলোর নাম রয়েছে। রাজ্য ও জেলা অনুযায়ী হাসপাতাল অনুসন্ধান করা যাবে। 

অনলাইনে আবেদনের স্টেপস
প্রথমে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (NHA) সুবিধাভোগী পোর্টালে (https://beneficiary.nha.gov.in/) গিয়ে মোবাইল নম্বরের মাধ্যমে লগইন করতে হবে। এরপর রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ নির্বাচন করে আধার, রেশন কার্ড বা সংশ্লিষ্ট Family ID দিয়ে পরিবারের তথ্য খুঁজে দেখতে হবে। নাম তালিকায় থাকলে e-KYC সম্পূর্ণ করতে হবে। আধার OTP, বায়োমেট্রিক বা নির্ধারিত ডিজিটাল যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। যাচাই সম্পূর্ণ হওয়ার পর অনুমোদন মিললে ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে।

অফলাইনে আবেদনের পদ্ধতি
সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল বা অনুমোদিত বেসরকারি হাসপাতালের Ayushman Mitra হেল্পডেস্কে যোগাযোগ করা যায়। প্রয়োজনীয় নথি নিয়ে সেখানে e-KYC এবং কার্ড সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement