Advertisement

Ayushman Bharat eligibility: রাজ্যে কারা পাবেন আয়ুষ্মান ভারত কার্ড? আবেদনের আগে জানুন

আয়ুষ্মান ভারত কার্ড সকলে পাবেন না। নির্দিষ্ট কিছু মানুষই এই কার্ড পাবেন। তাঁরা কারা? জেনে নিন।

আয়ুষ্মান ভারত কার্ডআয়ুষ্মান ভারত কার্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 8:44 AM IST
  • আয়ুষ্মান ভারত কার্ড সকলে পাবেন না
  • নির্দিষ্ট কিছু মানুষই এই কার্ড পাবেন
  • তাঁরা কারা? জেনে নিন

বাংলায় চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। ক্ষমতায় এসেই এই প্রকল্প শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। যদিও এখনও এই কার্ড নিয়ে মানুষের মনে হাজার প্রশ্ন রয়েছে। অনেকেই জানেন না ঠিক কার পাবেন এই কার্ড? আর সেই উত্তরটাই আজ জানাব আমরা। 

আয়ুষ্মান ভারত কী? 
আয়ুষ্মান ভারত একটি কেন্দ্রীয় প্রকল্প। এই প্রকল্পের পুরো নাম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পের অধীনে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ চিকিৎসার সুবিধা মিলবে। একাধিক রোগের করা যাবে চিকিৎসা। এমনকী বিনামূল্যে হবে অস্ত্রোপচার। 

কারা পাবেন এই কার্ড? 
আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়। দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবার এই সুবিধা পাবেন। এক্ষেত্রে অন্ন যোজনা (এএওয়াই), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (এসপিএইচএইচ) এবং অগ্রাধিকার প্রাপ্ত (পিএইচএইচ) ডিজিটাল রেশন কার্ড থাকলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে। এছাড়া ৭০ বছর বা তার বেশি বয়সী মানুষজন এই কার্ড পাবেন। পাশাপাশি আরও কিছু বিশেষ শ্রেণির মানুষজন এই কার্ড পেতে পারেন। 

তবে উল্টো দিকে দারিদ্রসীমার উপরে রয়েছেন, নিজস্ব বেসরকারি মেডিক্যাল ইনস্যুরেন্স রয়েছে, এই ধরনের মানুষেরা পাবেন না আয়ুষ্মান ভারতের কার্ড। 

কী কী সুবিধা পাওয়া যাবে?
আয়ুষ্মান ভারত একটি দারুণ ইনস্যুরেন্স। এই বিমার উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও ভিন রাজ্যের সব তাবড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা মিলবে। এমনকী বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে মিলবে স্বাস্থ্য পরিষেবা। 

এক্ষেত্রে হাসপাতালে ভর্তি থেকে ওষুধ, হাসপাতাল পরবর্তী কিছু খরচও মিলবে এই ইনস্যুরেন্সের অধীনে। তাই সারা ভারতেই অত্যন্ত জনপ্রিয় এই প্রকল্প। আর আপনিও চাইলে এই প্রকল্পে অ্যাপ্লাই করতেই পারেন। সেক্ষেত্রে এই নিয়মে আবেদন সেরে ফেলুন।

কীভাবে অ্যাপ্লাই করবেন? 
এই কার্ডের জন্য অনলাইনেই আবেদন সেরে ফেলতে পারেন। এক্ষেত্রে আয়ুষ্মান ভারতের ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করুন। সেখান থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগইন করতে হবে। তারপর নিজের রাজ্য জেলা খুঁজে নিন। এবার নিজের তথ্য খোঁজার পালা। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করুন। শেষে ছবি আপলোড করে আবেদন করে জমা দিন। তারপর তথ্য যাচাই হবে। সেই মতো পেয়ে যাবেন কার্ড। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement