Advertisement

আয়ুষ্মান ভারত কার্ড থাকলে ঠিক কী কী সুবিধা পাওয়া যায়? বিস্তারিত জানুন

প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের অন্তর্ভুক্ত সাড়ে ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয়ভাবে প্রায় ৯৭৬ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ করা হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 3:15 PM IST
  • পশ্চিমবঙ্গে অবশেষে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু হওয়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
  • দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাম্প্রতিক মউ স্বাক্ষরের পর থেকেই এই প্রকল্প কার্যকর হয়েছে বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গে অবশেষে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু হওয়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাম্প্রতিক মউ স্বাক্ষরের পর থেকেই এই প্রকল্প কার্যকর হয়েছে বলে জানা গেছে। এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার সরাসরি উপকৃত হবেন।

এই প্রকল্পের মূল সুবিধা হলো বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা পরিষেবা। অর্থাৎ হাসপাতালে ভর্তি, অপারেশন থেকে শুরু করে চিকিৎসার বিভিন্ন খরচের জন্য রোগীকে নিজের পকেট থেকে কোনও টাকা দিতে হবে না। এতে বিশেষভাবে উপকৃত হবেন অর্থনৈতিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারগুলি।

প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের অন্তর্ভুক্ত সাড়ে ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয়ভাবে প্রায় ৯৭৬ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ করা হয়েছে।

দেশজুড়ে প্রায় ৩৬ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকায়, সুবিধাভোগীরা দেশের যেকোনও প্রান্তে গিয়ে এই কার্ড ব্যবহার করে চিকিৎসা করাতে পারবেন। ফলে পরিযায়ী শ্রমিকদের জন্যও এটি বড় স্বস্তির খবর, কারণ তাঁরা অন্য রাজ্যে কাজ করলেও সহজেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন।

এতদিন রাজ্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু থাকলেও নতুন এই কেন্দ্রীয় প্রকল্প যুক্ত হওয়ায় স্বাস্থ্য পরিষেবার পরিসর আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমানো এবং জরুরি স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

 

Read more!
Advertisement
Advertisement