Advertisement

Ayushman Bharat Scheme: কোন ক্যাটেগরির রেশন কার্ড থাকলে আয়ুষ্মান ভারত মিলবে? আবেদনের আগে জানুন

আয়ুষ্মান ভারত কার্ড বানাতে চান? সেক্ষেত্রে রেশন কার্ডের ক্যাটেগরি একবার চেক করে নিন। কারণ, নির্দিষ্ট কিছু রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান ভারত।

আয়ুষ্মান ভারতআয়ুষ্মান ভারত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 11:11 AM IST
  • আয়ুষ্মান ভারত কার্ড বানাতে চান?
  • সেক্ষেত্রে রেশন কার্ডের ক্যাটেগরি একবার চেক করে নিন
  • নির্দিষ্ট কিছু রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান ভারত

আয়ুষ্মান ভারত চালু হয়ে গিয়েছে বাংলায়। সেই মর্মে একাধিক ঘোষণাও করা হয়েছে। সরকার জানিয়েছে, এই কার্ড থাকলে বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাওয়া যাবে। এই হেলথ ইনস্যুরেন্সের মাধ্যমে রাজ্যের এবং দেশের প্রায় সব নামকরা সরকারি এবং বেসরকারি হাসপাতালে করা যাবে চিকিৎসা। আর চিকিৎসা করাতে টাকাও লাগবে না। 

কিন্তু মাথায় রাখতে হবে, আয়ুষ্মান ভারতের সুবিধা রাজ্যের সবাই পাবেন না। বরং পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষই এই প্রকল্পের সুবিধা পাবেন। আর সেক্ষেত্রে মাপকাঠি হয়ে উঠেছে রেশন কার্ড। নির্দিষ্ট ক্যাটেগরির রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা।

কোন কোন ক্যাটেগরির রেশন কার্ড থাকলে অ্যাপ্লাই করা যাবে? 
এই বিষয়টা ইতিমধ্যেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, অন্ন যোজনা (এএওয়াই), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (এসপিএইচএইচ) এবং অগ্রাধিকার প্রাপ্ত (পিএইচএইচ) ডিজিটাল রেশন কার্ড থাকলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে। নইলে মিলবে না এই পরিষেবা বলে জানা গিয়েছে।

তবে অ্যাপ্লাই করলেই যে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, এমন নয়। বরং আপনার দেওয়া তথ্য ক্রস চেক করা হবে। তারপরই আপনার নাম তালিকায় ঢুকিয়ে দিতে পারেন সংশ্লিষ্ট আধিকারিকরা। 

কোন কোন রোগের চিকিৎসা হবে? 
আয়ুষ্মান ভারত একটি বিরাট বড় স্কিম। এই প্রকল্পের অধীনে একাধিক জটিল রোগের চিকিৎসা করা সম্ভব। এক্ষেত্রে কিডনির অসুখ, হার্টের অপারেশন, নিউরোসার্জারি ও ক্যানসারের চিকিৎসা হবে এই কার্ডের মাধ্যমে। এছাড়া গর্ভাবস্থার চিকিৎসা, ছোটদের চিকিৎসা এবং বিভিন্ন জরুরি অপারেশন করা যাবে এই স্কিমে। 

কোন কোন হাসপাতালে পাবেন স্কিমের সুবিধা? 
যে কোনও সরকারি হাসপাতালে ব্যবহার করা যাবে এই আয়ুষ্মান ভারত। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্যান্য রাজ্যেও এই প্রকল্পের অধীনে বিনামূল্য চিকিৎসা মিলবে বলে জানা গিয়েছে। তাই এই কার্ডটি নিয়ে এত হইচই। 

৯৭৬ কোটি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে
বিজেপি সরকার আসার আগেই জানিয়েছিল, ক্ষমতায় এলে তারা আয়ুষ্মান ভারত চালু করবে। আর ক্ষমতায় এসেই তারা এই প্রকল্প চালু করে দিয়েছে। সেই মতো প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এখন দেখার কত দ্রুত এই কার্ড হাতে পায় সাধারণ মানুষ। এর বাস্তব রূপায়ন কেমন হয়।

Advertisement


 

 

Read more!
Advertisement
Advertisement