Advertisement

Ayushman Bharat Real Facts: স্বাস্থ্যসাথী থাকলেই কি আয়ুষ্মান কার্ড? পুরো সত্যিটা জানুন

বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই বলা হয়েছিল, সংকল্প পত্রে যা যা কথা দেওয়া হয়েছে, তার সবটাই পূর্ণ করা হবে। আর তারমধ্যেই একটি ছিল, আয়ুষ্মান ভারত প্রকল্প। শনিবার স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য বৈঠকের পর জানানো হয়, জুলাই থেকেই রাজ্যে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান, নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই 'আয়ুষ্মান ভারত কার্ড' বিতরণ করা সম্ভব হবে। এই মুহূর্তে যাঁরা 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সঙ্গে যুক্ত, তাঁরাও 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া।

স্বাস্থ্যসাথীর ৬ কোটি কার্ড হোল্ডারের অবশ্যই জানা উচিতস্বাস্থ্যসাথীর ৬ কোটি কার্ড হোল্ডারের অবশ্যই জানা উচিত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2026,
  • अपडेटेड 2:30 PM IST

বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই বলা হয়েছিল, সংকল্প পত্রে যা যা কথা দেওয়া হয়েছে, তার সবটাই পূর্ণ করা হবে। আর তারমধ্যেই একটি ছিল, আয়ুষ্মান ভারত প্রকল্প। শনিবার স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য বৈঠকের পর জানানো হয়, জুলাই থেকেই রাজ্যে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প।  মুখ্যমন্ত্রী জানান, নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই 'আয়ুষ্মান ভারত কার্ড' বিতরণ করা সম্ভব হবে। এই মুহূর্তে যাঁরা 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সঙ্গে যুক্ত, তাঁরাও 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের যে ৬ কোটি মানুষ মমতার সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের এ বার কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে। এ ছাড়া নতুন করেও আবেদন করা যাবে স্বাস্থ্যবিমার জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হতে চান যাঁরা এবং স্বাস্থ্যসাথীর সঙ্গে এত দিন যুক্ত হননি, এমন নাগরিকও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তিনি বলেন, ‘আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের মন্ত্রী, আধিকারিকদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এটা করব। প্রায় ১ কোটি পশ্চিমবঙ্গের বাসিন্দা যাঁরা অন্য রাজ্যে আছেন, তাঁরাও স্বাস্থ্যক্ষেত্রে এই সুবিধা পাবেন।’

 সবার মনে প্রশ্ন ছিল, যত মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পায়, তারা প্রত্যেকে আয়ুষ্মান ভারত পাবে তো? কারণ, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে অনেক শর্ত আছে। এই অবস্থায় যাবতীয় দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্যসাথীর প্রত্যেক উপভোক্তাই পাবেন আয়ুষ্মান ভারত। প্রায় ৬ কোটি রাজ্যবাসী জুলাই থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। যাঁরা এতদিন স্বাস্থ্যসাথীতে অন্তর্ভুক্ত ছিলেন না, তাঁরাও পাবেন আয়ুষ্মান ভারতে যুক্ত হওয়ার সুযোগ। 

নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই থেকেই আয়ুষ্মান ভারত কার্ড মিলবে। পরে এই প্রকল্প আরও বৃহৎ আকারে চালু করা হবে। এই প্রকল্পের জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া।   স্বাস্থ্য বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যে ৬ কোটি মানুষ এখন স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন, তাঁরাই সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পরে এই প্রকল্পের আওতায় আরও মানুষ যুক্ত হবেন। নতুন যাঁরা যুক্ত হতে চান, তাঁরা জুলাই থেকে আবেদন করতে পারবেন।' তাঁর আরও ঘোষণা, ‘জুনের প্রথম সপ্তাহে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির প্রকল্পের চুক্তি হবে দিল্লিতে, কেন্দ্রের সব স্তরের আধিকারিকরা থাকবেন সেখানে। শুধু বাংলায় নয়, কাজ বা শিক্ষার কারণে গোটা ভারতে যেসব পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন রাজ্যে রয়েছেন, তাঁরা সকলে যাতে আয়ুষ্মান আরোগ্য মন্দির অর্থাৎ বিনামূল্যে চিকিৎসাকেন্দ্রগুলি থেকে পরিষেবার সুবিধা পান, সেই ব্যবস্থা করা হচ্ছে। সেই কারণেই দিল্লিতে বসে চুক্তি হবে।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement