Advertisement

Avenger Street 220 র আপডেট আনল Bajaj, জানুন দাম, স্পেসিফিকেশন

নতুন রূপে ফিরেছে Bajaj Avenger Street 220। বাজাজের ট্রাইড অ্যান্ড টেস্টেড 220cc ইঞ্জিন, টিউবলেস টায়ার, ABS ও 737 মিমি সিট হাইট নিয়ে। Avenger 160 বন্ধ হওয়ায় এখন ক্রুজারপ্রেমীদের জন্য এটিই প্রধান বিকল্প।

এই বাইকের ৫টি মূল USP জেনে নেওয়া যাক।এই বাইকের ৫টি মূল USP জেনে নেওয়া যাক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 3:51 PM IST
  • নয়া রূপে ফিরল দেশের সবচেয়ে জনপ্রিয় বাজেট ক্রুজার।
  • Avenger Street 160 মডেল বন্ধ করে দিয়েছে বাজাজ।
  • আপনিও কি নতুন Bajaj Avenger Street 220 কেনার কথা ভাবছেন?

Bajaj Avenger Street 220 র  প্রত্যাবর্তন। নয়া রূপে ফিরল দেশের সবচেয়ে জনপ্রিয় বাজেট ক্রুজার। আরও উল্লেখযোগ্য বিষয়টি হল, Avenger Street 160 মডেল বন্ধ করে দিয়েছে বাজাজ। ফলে এবার নতুন অ্যাভেঞ্জার নিতে গেলে শুধুমাত্র ২২০ সিসি-রই অপশন পাবেন। আপনিও কি নতুন Bajaj Avenger Street 220 কেনার কথা ভাবছেন? আসুন এই বাইকের ৫টি মূল USP জেনে নেওয়া যাক।

১) 220 সিসি ইঞ্জিন
নতুন Avenger Street 220-তে 220 সিসির এয়ার-অয়েল কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন পাবেন। এই একই ইঞ্জিন আগে Pulsar 220F-এও ব্যবহার করেছে বাজাজ। ফলে ইঞ্জিনটি বেশ টেস্টেড। হাই পিক আপ। কিন্তু ঝটকা দেবে না। লিনিয়ার, স্মুদ পিক আপ। ফলে ইঞ্জিন নিয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। 

৮,৫০০ আরপিএমে ১৮.৮ bhp পাওয়ার এবং ৭,০০০ আরপিএমে ১৭.৫৫ এনএম টর্ক জেনারেট করে। রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।

২) সাসপেনশন ও ফুয়েল ট্যাঙ্ক
বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবজর্বর রয়েছে। পিছনের সাসপেনশনে ফাইভ স্টেজ প্রিলোড অ্যাডজাস্টমেন্ট পাবেন। ক্রুজার লোকে সাধারণত লং রাইডের জন্যই কেনে। নতুন অ্যাভেঞ্জারে ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। লং রাইডের জন্য বেশ ভাল। বাইকের ওজন ১৬০ কেজি। ফলে নিউ রাইডারদেরও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

৩) দু’টি রঙের অপশন পাবেন
নতুন Avenger Street 220 দু’টি রঙে পাওয়া যাবে। একটি Ebony Black এবং অন্যটি Cocktail Wine Red। দুই ক্ষেত্রেই ক্রুজার স্টাইলিং। সঙ্গে ডার্ক-থিম। অর্থাৎ, চকচকে ক্রোম কম। বেশিরভাগ মেটাল কম্পোনেন্টেই ম্যাট ব্ল্যাক ফিনিশ। 

৪) টিউবলেস টায়ার ও ABS
অ্যালয় হুইলের সঙ্গে টিউবলেস টায়ার পাবেন। সামনে ৯০/৯০-১৭ এবং পিছনে ১৩০/৯০-১৫ সাইজের টায়ার রয়েছে।Avenger Cruise-এর সঙ্গে এই বাইকের এটাই মূল পার্থক্য বলা যেতে পারে। কারণ Cruise মডেলে এখনও স্পোক হুইল ও টিউব-টাইপ টায়ার রয়েছে।

সামনে ২৮০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে ১৩০ মিমি ড্রাম ব্রেক রয়েছে। সিকিউরিটির জন্য সিঙ্গল-চ্যানেল ABS রয়েছে।

Advertisement

৫) কম সিট হাইট
কম দামে লো সিট হাইটের বাইক হিসেবেই অনেক মানুষ অ্যাভেঞ্জার নেন। Avenger Street 220 ও তার ব্যাতিক্রম নয়। ৭৩৭ মিমি সিট হাইট। ফলে একেবারে কম হাইট হলেও দুই দিকে আরামসে পা পেয়ে যাবেন। বিশেষত ভিড়, ট্রাফিকে চালাতেও অনেক সুবিধা হবে।

যাঁরা কমফর্টেবল ক্রুজার বাইক চান এবং একই সঙ্গে পাওয়ারফুল ইঞ্জিন ও মোটামুটি ভাল মাইলেজ চান, তাঁরা নিঃসন্দেহে Bajaj Avenger Street 220 উইশলিস্টে রাখতে পারবেন।

দাম কত?(Avenger Street 220 Price)
নতুন Bajaj Avenger Street 220 র এক্স-শোরুম দাম ১,৩০,১৭২ টাকা। অনরোড সব মিলিয়ে দেড় লাখের কাছাকাছি পড়বে।

Read more!
Advertisement
Advertisement