Advertisement

Bajaj 40000 Discount Offer: এক ধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা হল Bajaj-র জনপ্রিয় এই বাইক, কেনার সেরা সুযোগ

Bajaj 40000 discount offer: বাইক প্রেমীদের কাছে বাজাজের এই মডেলটি বরাবরের পছন্দের। কিন্তু উচ্চমূল্যের কারণে অনেকেই পিছিয়ে যাচ্ছিলেন। এবার সেই বাধা দূর করতেই সরাসরি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

bajaj price cutbajaj price cut
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 7:10 PM IST

Bajaj 40000 discount offer: মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিতে এবার বড় চাল চালল দেশের অন্যতম অগ্রণী টু-হুইলার সংস্থা বাজাজ অটো। উৎসবের মরসুম আসুক বা না আসুক, ক্রেতাদের চমকে দিতে বাজাজ এবার তাদের একটি জনপ্রিয় মডেলের দাম এক ধাক্কায় প্রায় ৪০ হাজার টাকা কমিয়ে দিল। অটোমোবাইল বাজারে এই খবর ছড়িয়ে পড়তেই শোরুমগুলোতে হইচই শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতার বাজারে অন্য কোম্পানিগুলিকে চাপে ফেলতেই বাজাজের এই 'মেগা ডিসকাউন্ট' কৌশল।

বাইক প্রেমীদের কাছে বাজাজের এই মডেলটি বরাবরের পছন্দের। কিন্তু উচ্চমূল্যের কারণে অনেকেই পিছিয়ে যাচ্ছিলেন। এবার সেই বাধা দূর করতেই সরাসরি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শুধু দাম কমানোই নয়, আকর্ষণীয় ইএমআই (EMI) স্কিম এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও মিলছে কিছু ক্ষেত্রে। মূলত স্পোর্টি লুক এবং শক্তিশালী ইঞ্জিনের মেলবন্ধনে তৈরি এই বাইকটি এখন আরও বেশি মানুষের নাগালে চলে এল।

সংস্থা সূত্রে খবর, কাঁচামালের খরচ নিয়ন্ত্রণ এবং উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকীকরণের ফলেই এই বিশাল অঙ্কের টাকা কমানো সম্ভব হয়েছে। তবে এই অফারটি কতদিন বজায় থাকবে বা স্টকের পরিমাণ কত, তা নিয়ে এখনই খোলসা করে কিছু বলেনি বাজাজ। তাই সাধ্যের মধ্যে পছন্দের বাইকটি গ্যারেজে তুলতে বাইক প্রেমীরা যে আর দেরি করবেন না, তা বলাই বাহুল্য

আসলে ৩৫০ সিসি-র নীচের বাইকে জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করায় এই সেগমেন্টে এখন বাজার দখলের লড়াই তুঙ্গে। বাজাজও তাই তাদের আইকনিক ৪০০ সিসি-র ডোমিনারকে কিছুটা ‘ডাউনসাইজ’ করে ৩৫০ সিসি-র ফ্রেমে সাজিয়ে বাজারে আনছে।

সংস্থার অন্দরমহল বলছে, সিসি কমলেও প্রযুক্তি বা পারফরম্যান্সে বিন্দুমাত্র আপস করা হচ্ছে না। লিকুইড কুলিং সিস্টেমের মতো আধুনিক ফিচার থাকছে আগের মতোই। লক্ষ্য একটাই, কর কমিয়ে দামকে নাগালের মধ্যে আনা এবং রয়্যাল এনফিল্ডের একাধিপত্যে থাবা বসানো। পিছিয়ে নেই হিরো বা হোন্ডার মতো সংস্থাও। সবার চোখ এখন ওই মধ্যবিত্তের পছন্দের ৩০০-৩৫০ সিসি সেগমেন্টে। তবে এই কর বদলের জেরে পুরোনো স্টকের দাম বাড়ায় ডিলারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ছোট ব্যবসায়ীদেরও পোহাতে হচ্ছে ইআরপি আপডেট করার ঝক্কি। এখন দেখার, বাজাজের এই নতুন ৩৫০ সিসি-র বাজি আগামীর রাস্তায় কতটা ঝড় তুলতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement