
অক্টোবর মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শুরু। আর এই মাসে খরচ-পাতি একটু বেশি হবে, সেটা আলাদা করে আর বলতে হবে না। দেবীপক্ষের আগমনে গোটা দেশে উৎসবের আমেজ। এর মধ্যেই ব্যাঙ্ক সংক্রান্ত বড় খবর সামনে এল। অক্টোবর মাস মানেই পুজোর মাস। এই মাসে অনেকেরই জরুরি কোনও কাজের জন্য ব্যাঙ্কে যেতে হয়। প্রতি মাসের মতো অক্টোবরের ছুটির তারিখ প্রকাশ করেছে আরবিআই। অক্টোবর মাসে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। মহাত্মা গান্ধী জয়ন্তী, দুর্গাপুজা ও নানা কারণে ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। তাই আসুন দেখে নিন অক্টোবরের কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI-এর ছুটির ক্যালেন্ডার অনুসারে, ব্যাঙ্কের ছুটি প্রত্যেক রাজ্য ও শহরে একরকম হয় না। এছাড়াও রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারেও ব্যাঙ্ক বন্ধ থাতে। এই মাসে শনি ও রবি মিলিয়ে ৬ দিন ছুটি পাওয়া যাবে। আসুন দেখে নেওয়া যাক কবে কবে ব্যাঙ্কের ছুটি রয়েছে।
২ অক্টোবর, শুক্রবার-মহাত্মা গান্ধী জয়ন্তীতে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ
৪ অক্টোবর, রবিবার-সাপ্তাহিক ছুটি
১০ অক্টোবর, শনিবার-দ্বিতীয় শনিবার ও মহালয়া
১১ অক্টোবর, রবিবার-সাপ্তাহিক ছুটি
১৭ অক্টোবর, শনিবার- মহা সপ্তমী (আগরতলা)
১৯ অক্টোবর, সোমবার: মহা অষ্টমী/ আয়ুধা পুজো / দুর্গা পুজো (আগরতলা, আইজল, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পাটনা, রাঁচি এবং শিলং)
২০ অক্টোবর, মঙ্গলবার, মহা নবমী (গ্যাংটক এবং ইম্ফল ছাড়া দেশের বেশিরভাগ শহর)
২১ অক্টোবর, বুধবার: বিজয়া দশমী / দুর্গা পুজো (দশমী) (আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা এবং তিরুবনন্তপুরম)
২২ অক্টোবর, বৃহস্পতিবার: দুর্গা পুজো (দশমী) (গ্যাংটক)
২৩ অক্টোবর, শুক্রবার: দুর্গা পুজো (দশমী (গ্যাংটক)
২৪ অক্টোবর, শনিবার: চতুর্থ শনিবার (সারা দেশে)
২৫ অক্টোবর (রবিবার) - দেশব্যাপী সাপ্তাহিক ছুটি
২৬ অক্টোবর (সোমবার) - লক্ষ্মী পুজো/ মহর্ষি বাল্মীকি জয়ন্তী (আগরতলা, চণ্ডীগড়, জম্মু, শিমলা এবং শ্রীনগর)
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) - করবা চৌথ (শিমলা)
৩১ অক্টোবর (শনিবার) - সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী (আহমেদাবাদ)
দ্রষ্টব্য: (আঞ্চলিক উৎসবের কারণে বিভিন্ন রাজ্যে স্থানীয় ছুটির তারিখে সামান্য পরিবর্তন হতে পারে।)
অক্টোবরে ব্যাঙ্কের ছুটি শহর ও রাজ্যের হিসাবে আলাদা হয়। তাই এক রাজ্যের ছুটি দেখে নিজের শহরেও ব্যাঙ্ক হলিডে এটা মনে করার কোনও কারণ নেই। ব্যাঙ্ক যাওয়ার আগে নিজের স্থানীয় ব্যাঙ্কের শাখা ও RBI হলিডে ক্যালেন্ডার চেক করে নিন।
অনলাইন ব্যাঙ্কিং এবং ATM খোলা থাকবে
ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকা সত্ত্বেও, আপনি দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে খুব বেশি সমস্যায় পড়বেন না। ডিজিটাল ইন্ডিয়ার যুগে, গ্রাহকদের সুবিধার জন্য অনেক পরিষেবা ২৪x৭ চালু থাকবে:
UPI এবং নেট ব্যাঙ্কিং
আপনি Google Pay, PhonePe, Paytm বা ব্যাঙ্ক অ্যাপের মাধ্যমে অর্থ স্থানান্তর করতে সক্ষম হবেন (IMPS/NEFT/UPI) কোনও বাধা ছাড়াই।
ATM পরিষেবা
নগদ তোলার জন্য ATM চালু থাকবে৷ তবে, উৎসবের সময় ATM-এ নগদ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিছু নগদ আগেই তুলে নিন।
Online Cheque Deposit
মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে ডিজিটালভাবে রিকোয়েস্ট জমা দেওয়া যাবে, কিন্তু চেকের ফিজিক্যাল ক্লিয়ারেন্স শুধুমাত্র ব্যাঙ্ক পুনরায় খোলার পরেই করা হবে।