Advertisement

Bank Holidays In September: বিশ্বকর্মা থেকে জন্মাষ্টমী, সেপ্টেম্বরের ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, দেখুন তালিকা

সেপ্টেম্বরে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটির মধ্যে রবিবার, সাপ্তাহিক ছুটি, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং বিভিন্ন স্থানীয় উৎসব ও জন্মবার্ষিকী রয়েছে। মাসের দ্বিতীয় শনিবার, ১২ সেপ্টেম্বর, সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বরে ব্যাঙ্ক বন্ধের তালিকাসেপ্টেম্বরে ব্যাঙ্ক বন্ধের তালিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 1:46 PM IST
  • RBI এর মধ্যেই সেপ্টেম্বরে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে।

মাস শুরু হওয়ার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কের ছুটির একটি তালিকা প্রকাশ করে। RBI এর মধ্যেই সেপ্টেম্বরে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো সহ একাধিক উৎসব রয়েছে। যার ফলে সেপ্টেম্বরে ব্যাঙ্ক ভরপুর ছুটি পাচ্ছে। আপনার জন্য আগামী মাসে ব্যাঙ্কের কোনও কাজ থাকে, তাহলে আপনার শহরে কোন কোন দিন এবং কোন সময়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা অবশ্য়ই দেখে নিন। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ও এটিএম সম্পূর্ণ রূপে চালু থাকবে। 

সেপ্টেম্বরে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটির মধ্যে রবিবার, সাপ্তাহিক ছুটি, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং বিভিন্ন স্থানীয় উৎসব ও জন্মবার্ষিকী রয়েছে। মাসের দ্বিতীয় শনিবার, ১২ সেপ্টেম্বর, সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। মাসের চতুর্থ শনিবার, ২৬ সেপ্টেম্বর, সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৬, ১৩, ২০ এবং ২৭ সেপ্টেম্বর, রবিবার হওয়ায় সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

সেপ্টেম্বরে সাপ্তাহিক ছুটির তালিকা
৬ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি
১২ সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার) সাপ্তাহিক ছুটি
১৩ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি
২০ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি
২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) সাপ্তাহিক ছুটি
২৭ সেপ্টেম্বর (রবিবার) সাপ্তাহিক ছুটি

সেপ্টেম্বরে আঞ্চলিক ও রাজ্য-স্তরের ব্যাঙ্ক ছুটির তালিকা

৪ সেপ্টেম্বর- জন্মাষ্টমী/ কৃষ্ণ জয়ন্তীর কারণে পাটনা, রাঁচি, লখনৌ, কানপুর, কলকাতা, আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কোচি, রায়পুর, শিলং, সিমলা, শ্রীনগর, তিরুবন্তপুরম ও বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১১ সেপ্টেম্বর-জয়পুর পৌর কর্পোরেশন এলাকাধীন অঞ্চলে নির্বাচন উপলক্ষে এই দিনে ব্যাঙ্কগুলিতে স্থানীয় ছুটি থাকবে। 

১২ সেপ্টেম্বর- শ্রীমন্ত শঙ্করদেবের তিরোধান তিথি এবং মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় গুয়াহাটির সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১৪ সেপ্টেম্বর- গণেশ চতুর্থী/গণেশ পুজো/ভারসিদ্ধি বিনায়ক ব্রত/বিনায়ক চতুর্থী/হরতালিকার কারণে বেঙ্গালুরু, বেলাপুর, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি এবং বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

Advertisement

১৫ সেপ্টেম্বর- সংবৎসরী (চতুর্থী পক্ষ)/নুয়াখাই/গণেশ চতুর্থী (দ্বিতীয় দিন) উপলক্ষ্যে আহমেদাবাদ, ভুবনেশ্বর এবং পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

২১ সেপ্টেম্বর- শ্রীমন্ত শঙ্করদেব/শ্রী নারায়ণ গুরু সমাধির জন্মবার্ষিকী উপলক্ষে গুয়াহাটি, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২২ সেপ্টেম্বর- কর্মপুজো উপলক্ষ্যে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

২৩ সেপ্টেম্বর- মহারাজা হরি সিংজির জন্মদিন উপলক্ষ্যে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

২৫ সেপ্টেম্বর- ইন্দ্রযাত্রা উৎসব উপলক্ষ্যে গ্যাংটকেব্যাঙ্ক বন্ধ থাকবে। 

সেপ্টেম্বরে শেয়ার বাজার বন্ধ
২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শেয়ার বাজার নয় দিন বন্ধ থাকবে। এর মধ্যে আট দিনই থাকবে শনিবার ও রবিবার। এছাড়াও, গণেশ চতুর্থী উপলক্ষ্যে ১৪ সেপ্টেম্বর শেয়ার বাজার বন্ধ থাকবে। 

ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে এই কাজগুলোতে প্রভাব
চেক ছাড়তে দেরি
নগদ জমা ও টাকা তোলা (শাখার মাধ্যমে)
ডিমান্ড ড্রাফট, পাসবুক আপডেট
ঋণ সম্পর্কিত অফলাইন কাজ

ডিজিটাল ও অনলাইন পরিষেবা চালু
ব্যাঙ্ক বন্ধ থাকলেও ডিজিটাল ও অনলাইন পরিষেবাগুলো চালু থাকবে। নেট ব্যাঙ্কিং ২৪x৭ উপলব্ধ। ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা ডিজিটাল ব্যাঙ্কিং, ইউপিআই, আইএমপিএস এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন। ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারেন। নগদ টাকা তোলার জন্য আপনি এটিএম ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। যেকোনো সমস্যার জন্য আপনি ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। 

বিশ্বকর্মা পুজোর দিন ব্যাঙ্ক খোলা?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২০২৬ সালের সরকারি ব্যাঙ্ক ছুটির তালিকা অনুযায়ী , বিশ্বকর্মা পুজো অর্থাৎ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কোনও ব্যাঙ্কের ছুটি নেই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিশ্বকর্মা পুজোর দিন ব্যাঙ্কের জন্য সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেনি।

Read more!
Advertisement
Advertisement