
Bank Holiday in July 2026: জুলাই মাস শুরু হয়েছে। চলতি মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে তারপরই ব্যাঙ্কের কাজ ফেলুন। বিগত কয়েকদিন ধরে অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একগুচ্ছ প্রকল্পে ডিবিটি করার কাজ থাকছে। ব্যাঙ্কগুলিতে ব্যস্ততা চরম। এছাড়া, অন্যান্য কাজ তো রয়েইছে। চলতি মাসে রথযাত্রা ছাড়া বড় কোনও উৎসব বা অনুষ্ঠান নেই। তাই জেনে নিন জুলাইয়ে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ রাখা হবে।
জুলাইয়ে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
২০২৬ সালের জুলাই মাসে ভারতীয় ব্যাঙ্কগুলিতে মোট ১২টি ছুটি থাকবে। এই ছুটিগুলি শহরভেদে ভিন্ন হবে। চলতি মাসে রথযাত্রা উৎসব রয়েছে। বিশেষ বিশেষ দিনে ব্যাঙ্ক বন্ধ রাখা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতি মাসে রাজ্য, সংস্কৃতি, অনুষ্ঠান ও উৎসবের উপর নির্ভর করে ব্যাঙ্ক ছুটির দিনগুলি নির্ধারণ করে।
১১ জুলাই ও ২৫ জুলাই ব্যাঙ্ক ছুটি
মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ১১ জুলাই এবং ২৫ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে। নির্দেশিকা অনুযায়ী, প্রতি মাসে দু'টি শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। দু'টি শনিবার বন্ধ থাকে। তবে, সব রবিবারই ব্যাঙ্ক ছুটি। শুধুমাত্র মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। যদি কোনও মাসে পাঁচটি শনিবার থাকে, তাহলে মাসের শেষ পঞ্চম শনিবারটি ব্যাঙ্কের জন্য কার্যদিবস হিসেবে গণ্য হয়। এই দিনে রথযাত্রা উপলক্ষে ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলাই থাকবে।
তাই, এই দু'দিন বেসরকারি, সরকারি, সমবায়, আঞ্চলিক বা বিদেশি—সব ধরনের ব্যাঙ্কই বন্ধ থাকে। এর মধ্যে SBI, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এবং ব্যাঙ্ক অফ বরোদার মতো প্রধান ব্যাঙ্কগুলোও অন্তর্ভুক্ত।
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে বেশ কিছু পেমেন্ট সিস্টেম চালু থাকবে না। এগুলির মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS), ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (NEFT) এবং দেশের বিভিন্ন ব্যাঙ্কার্স ক্লিয়ারিং হাউস দ্বারা পরিচালিত চেক ক্লিয়ারিং; যার মধ্যে গ্রিড-ভিত্তিক চেক ট্রাঙ্কেশন সিস্টেম (CTS) এবং ইসিএস স্যুট [ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস (ECS), রিজিওনাল ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস (RECS) এবং ন্যাশনাল ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস (NECS)] অন্তর্ভুক্ত।
৬ জুলাই, ১২ জুলাই, ১৯ জুলাই এবং ২৬ জুলাই ব্যাঙ্ক ছুটি থাকবে। এই তারিখগুলো রবিবার এবং সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।