Advertisement

Bank Holidays November List: দীপাবলি, ভাইফোঁটা, ছট, গুরুনানক জয়ন্তী, নভেম্বরে ১৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

November Bank Holiday: নভেম্বর মাস শুরু হয়েছে। এই মাসে নানা কারণে বিভিন্ন শহরে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই, ব্যাঙ্কে যাওয়ার আগে, আপনার শহরের ছুটির দিনগুলো সম্পর্কে প্রথমে জেনে নেওয়া এবং তারপর আপনার যাওয়ার পরিকল্পনা করা জরুরি। প্রসঙ্গত, ২০২৬ সালের নভেম্বর মাসে দীপাবলি এবং ছট পুজো সহ বেশ কয়েকটি উৎসব উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই মাসে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

 রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?  তালিকা থাকল রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? তালিকা থাকল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Nov 2026,
  • अपडेटेड 1:23 PM IST

নভেম্বরে আপনার যদি ব্যাঙ্ক-সংক্রান্ত কোনও জরুরি কাজ থাকে, তবে এই তারিখগুলো মনে রাখা জরুরি। এই মাসে দীপাবলি, গোবর্ধন পুজো, ছট পুজো এবং গুরু নানক জয়ন্তী সহ বেশ কয়েকটি উৎসব রয়েছে। এগুলোর কারণে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, উৎসবের কারণে নভেম্বর ২০২৬-এর বিভিন্ন তারিখে ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছুটি থাকবে। অবশ্য নভেম্বরের সব ব্যাঙ্ক ছুটি দেশব্যাপী প্রযোজ্য হবে না। কিছু ছুটি শুধুমাত্র নির্দিষ্ট রাজ্য এবং শহরে প্রযোজ্য হবে। তাই, ব্যাঙ্কে  যাওয়ার আগে আপনার এলাকার ছুটির তালিকা দেখে নিতে ভুলবেন না।

২০২৬ সালের নভেম্বর মাসের এই তারিখগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে-

  • ২ নভেম্বর: নংক্রেম নৃত্যের কারণে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৯ নভেম্বর: দীপাবলি, লক্ষ্মী পুজো, গোবর্ধন পুজো এবং বিশ্বকর্মা দিবস উপলক্ষে ত্রিপুরা, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, সিকিম, মণিপুর, রাজস্থান এবং উত্তর প্রদেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ১০ নভেম্বর: দীপাবলি (বলি প্রতিপদ), গোবর্ধন পুজো, লক্ষ্মী পুজো এবং বিক্রম সংবত নববর্ষের কারণে গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরাখন্ড এবং সিকিমে ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে।
  • ১১ নভেম্বর: সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশে লক্ষ্মী পুজো, নিঙ্গোল চাক্কুবা, ভাই ফোঁটা এবং চিত্রগুপ্ত জয়ন্তীর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ১৩  নভেম্বর: ওয়াঙ্গালা উৎসব উপলক্ষে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬  নভেম্বর: ছট পুজো এবং সূর্য ষষ্ঠীর প্রথম অর্ঘ্য উপলক্ষে বিহার ও ঝাড়খণ্ডে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
  • ২০ নভেম্বর: আইগ্যাস-বাঘওয়ালের কারণে উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৩ নভেম্বর: সেং কুট স্নেম উৎসব উপলক্ষে মেঘালয়ে ব্যাঙ্কিং কার্যক্রম স্থগিত থাকবে।
  • ২৪  নভেম্বর: মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, জম্মু, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং শ্রীনগরে গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্নিমা এবং রাহস পূর্নিমা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৭  নভেম্বর: কনকদাস জয়ন্তী উপলক্ষে কর্ণাটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি
উৎসবের পাশাপাশি নভেম্বরে নিয়মিত সাপ্তাহিক ছুটিও থাকবে। RBI-এর নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সারাদেশের ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ২০২৬ সালের নভেম্বরে, দ্বিতীয় শনিবার ১৪  নভেম্বর এবং চতুর্থ শনিবার ২৮ নভেম্বর। এই দুই দিনই সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও, প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২০২৬ সালের নভেম্বর মাসে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারসহ মোট সাত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও, বিভিন্ন রাজ্য ও শহরের উৎসব উপলক্ষে ব্যাংক শাখাগুলো নয় দিন বন্ধ থাকবে। অর্থাৎ, এই মাসে মোট ১৬দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পরপর কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?
দীপাবলির আশেপাশে ৯, ১০ এবং ১১ নভেম্বর বিভিন্ন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। গ্যাংটকে এই তিন তারিখেই ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে। এছাড়াও ছট পুজো উপলক্ষে ১৬ নভেম্বর বিহারের পাটনা এবং ঝাড়খণ্ডের রাঁচিতে ব্যাঙ্ক  বন্ধ থাকবে।

সপ্তাহান্তে কি ব্যাঙ্ক বন্ধ থাকবে?
উৎসব ছাড়াও নভেম্বর মাসে নিম্নলিখিত তারিখগুলিতে ব্যাঙ্ক  বন্ধ থাকবে-

  • ১ নভেম্বর - রবিবার
  • ৮ নভেম্বর - রবিবার
  • ১৪নভেম্বর - দ্বিতীয় শনিবার
  • ১৫ নভেম্বর - রবিবার
  • ২২নভেম্বর - রবিবার
  • ২৮ নভেম্বর - চতুর্থ শনিবার
  • ২৯ নভেম্বর - রবিবার

সাধারণত প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক  বন্ধ থাকে। মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে।

Advertisement

ব্যাঙ্ক বন্ধ থাকলেও এই পরিষেবাগুলো চালু থাকবে
ব্যাঙ্ক ছুটির দিনে যদি আপনার টাকার লেনদেন করার প্রয়োজন হয়, তবে চিন্তার কোনও কারণ নেই। ব্যাঙ্ক বন্ধ থাকা সত্ত্বেও, গ্রাহকরা মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং UPI-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে পারবেন। ATM থেকেও টাকা তোলা যাবে। তবে, চেক জমা দেওয়া, ড্রাফট ইস্যু করা এবং শাখা-সম্পর্কিত অন্যান্য কাজ করার জন্য আপনাকে ব্যাঙ্ক পুনরায় খোলার জন্য অপেক্ষা করতে হতে পারে। তাই, নভেম্বরে আপনার যদি কোনও জরুরি কাজ থাকে, তাহলে ছুটির তারিখগুলো দেখে আগে থেকেই পরিকল্পনা করে নিন।

প্রসঙ্গত উৎসবের জন্য নভেম্বর মাসটি একটি বিশেষ মাস হতে চলেছে। দীপাবলি, গোবর্ধন পুজো, ভাইফোঁটা, ছট পুজো এবং গুরু নানক জয়ন্তীর মতো অনেক উৎসব এই মাসে পড়েছে। তাই, আপনার যদি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো জরুরি কাজ থাকে, তবে তা সময়মতো সেরে ফেলাই ভালো।  

Read more!
Advertisement
Advertisement